রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গুরুদাসপুর থানার ভেতর পুলিশের সামনে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে থানার ভেতরে প্রকাশ্যে পুলিশের সামনে সালিশি বৈঠক চলাকালীন সময়ে এক নারীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ইসরাফিল শেখের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) বিকেলে থানার ভেতরে ওই ঘটনাটি ঘটে।

তবে ঘটনার পর তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে অভিযুক্ত যুবদল নেতার বিরুদ্ধে থানায় মামলা করতে সাহস পাননি ভুক্তভোগী ওই নারী। ইসরাফিল শেখ চাঁচকৈড় বাজার পাড়া মহল্লার বাসিন্দা ও যুবদল নেতা।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, একটি পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গুরুদাসপুর থানার অভ্যন্তরে উভয় পক্ষকে নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক চলাকালীন সময়ে কথাকাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে হঠাৎ করেই ওই নারীর ওপর চড়াও হন যুবদল নেতা ইসরাফিল শেখ। পুলিশের উপস্থিতিতেই তিনি ওই নারীকে মারধর ও চরমভাবে লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর খোদ কার্যালয়ের ভেতরে এমন ন্যক্কারজনক ঘটনার পর ভুক্তভোগী নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অভিযুক্ত ইসরাফিল শেখের রাজনৈতিক প্রভাব ও পরবর্তী সময়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ভয়ে ওই নারী আইনি পদক্ষেপ অর্থাৎ মামলা দায়ের করা থেকে বিরত রয়েছেন।

থানার ভেতরে এই ধরণের নজিরবিহীন মারধরের ঘটনাটি নিয়ে স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার শেষ আশ্রয়স্থল থানা, সেখানেই যদি একজন নারী নিরাপদ না থাকেন, তবে সাধারণ নাগরিক যাবে কোথায়?

ভুক্তভোগি ওই নারী অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে থানায় অভিযোগ দিয়েছিলেন তিনি। পুলিশ উভয়পক্ষকে থানায়ে ডেকে মিমাংসার করার চেষ্টা করে। থানার ভেতরের একটি কক্ষে বৈঠক বসানো হয়। বৈঠক চলাকালে উত্তপ্ত বাক্য বিনিময় করতে করতে তার দিকে তেরে আসেন যুবদল নেতা ইসরাফিল শেখ। এক পর্যায়ে তাকে প্রকাশ্যে কিলঘুষি মারেন। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন ও পুলিশের এ এসআই মাসুদ ইসরাফিলকে সরিয়ে নেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী নারী নির্ভয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাসতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা ইসরাফিল শেখ মুঠোফোনে বলেন, ঘটনাটি সত্য না। আমাকে ফাঁসাতে এমন মিথ্যা রটানো হচ্ছ। তবে অল্প সময়ে সব ঠিক হয়ে যাবে।

পুলিশের এএসআই মাসুদ বলেন, মারধরের ঘটনাটি সত্য না। তবে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা শুরু হলে আমরা ঘটনাটি শান্ত করার চেষ্টা করি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

রথ মেলায় যুবদল সদস্য সুইটের চাঁদাবাজি অভিযোগ: রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় সিন্ডিকেট!

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ নির্মাণ কাজের উদ্বোধন

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাথাচাড়া প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

সত্য বলার মূল্য গলা কাটা লাশ — তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ!

খরবোনায় মাদকবিরোধী প্রতিবাদের জেরে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

কাটাখালী সীমান্তে মাদকের চালান ভেস্তে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial