রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পহেলা বৈশাখে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ঈশিতা ইয়াসমিন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৪, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে রাজশাহীবাসীসহ ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ঈশিতা ইয়াসমিন।

নববর্ষের এই শুভক্ষণে তিনি বলেন, নতুন বছরের শুরু মানেই নতুন আশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। এই বছর সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বয়ে আনুক—এই কামনাই করি।

তিনি আরও বলেন, আমরা অতীতের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। সমাজের প্রতিটি মানুষকে সাথে নিয়ে একটি মানবিক, উন্নত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমার লক্ষ্য।

রাজশাহীর বর্তমান নাগরিক সমস্যা প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি বলেন, নগরের কিছু এলাকায় যেসব সমস্যা রয়েছে—যেমন সড়ক ব্যবস্থার দুর্বলতা, পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি এবং নাগরিক সুবিধার সীমাবদ্ধতা—এসব সমস্যা আমরা সবাই মিলে দূর করতে পারি। জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর শহর গড়ে তুলতে।

তিনি আরও বলেন, আমি চাই আমার এলাকার মানুষ যেন শান্তিতে থাকে, কোনো প্রকার ভোগান্তি বা অবহেলার শিকার না হয়। নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই আমার প্রধান অঙ্গীকার।

শেষে তিনি ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও উন্নতি কামনা করেন এবং নতুন বছরে সবার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ইফতার পার্টি না করে কর্মচারীদের ঈদ উপহার দিল রাজশাহী শিক্ষা বোর্ড

তিন নেতার স্মরণে রাজশাহীতে ইফতার ও দোয়ার আয়োজন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কড়া নজরদারি

রাজশাহীতে সাংবাদিকের হাত ভেঙ্গে দিলেন পবা উপজেলার কথিত বিএনপি নেতা শরীফ

ফিরোজ কবির ফুটবল একাডেমিতে খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক সিন্ডিকেট, মাসোয়ারা ও আপোষ বাণিজ্য: অভিযোগের কেন্দ্রে এসআই জুয়েল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial