রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কোচিং সেন্টারের হিসাব থেকে সার্জেন্টের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১২, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে আরএমপির এক নারী ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ব্যাংক সংক্রান্ত নথি উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, লেনদেনটি হয়েছে ২০২২ সালের ৩০ আগস্ট, এক্সিম ব্যাংকের মাধ্যমে।

নথি অনুযায়ী, “নিউরন নার্সিং কোচিং সেন্টার”-এর হিসাবে ওই দিন নগদ ৫০ লাখ টাকা জমা হয়। জমার পর একই দিনে ৪৯ লাখ টাকা যায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত হিসাবে। এই অর্থের উৎস ও স্থানান্তরের কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।

সার্জেন্টের বক্তব্য: গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবিহা আক্তার টাকার উৎস ও উদ্দেশ্য নিয়ে স্পষ্ট কিছু বলেননি। তিনি বলেন, তাঁর অ্যাকাউন্টে “৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে”। টাকা যিনি দিয়েছেন, তাঁকেই জিজ্ঞেস করতে বলেন তিনি। সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নন বলেও জানান।

মালিকের দাবি: সাইফুল ইসলামের ভাষ্য, সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিলেন। সরাসরি না নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নগদ টাকা তাঁর অ্যাকাউন্টে জমা দিয়ে সাবিহার হিসাবে পাঠাতে বলা হয়েছিল। “উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি”, বলেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় ও এই পদ্ধতিতে টাকা পাঠানোর কারণ তিনি জানাননি।

গোপন বৈঠকের তথ্য: সূত্র জানায়, মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সাইফুলের সঙ্গে সাবিহাকে আলাদা বৈঠকে দেখা গেছে।

সুজনের ক্ষোভ: সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই লেনদেনকে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও সন্দেহজনক বলে উদ্বেগ জানিয়েছে। সংগঠনের রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ট্রাফিক বিভাগের নানা অনিয়মের কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের হিসাবে এমন অস্বচ্ছ লেনদেনের পেছনে কী আছে, তা নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসা জরুরি।

পুলিশের অবস্থান: আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে পুলিশ নিজ উদ্যোগে কারও ব্যক্তিগত ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু করে না।

সূত্র: বিভিন্ন সংবাদ মাধ্যম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে শহীদ ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী কন্টেইনার স্ক্যানার স্থাপন চট্টগ্রাম বন্দরের স্বার্থ, দেশের স্বার্থ ক্ষুন হয়-এমন কিছু শেখ হাসিনার সরকার করবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

সংবাদ সংগ্রহে বাধা: রাজশাহীতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্চিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে হেলমেট গ্যাংয়ের তাণ্ডব: রামদা, হাতুড়ি, পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

বিদ্যুৎহীন পাম্পে পানিবন্দি শহরবাসী, থামছে না তার চুরির মহোৎসব

পুঠিয়ায় রাজবাড়ি কমপ্লেক্সের ঐতিহ্যবাহী ভবন ভাঙার অভিযোগে থানায় জিডি

পবা থানার অভিযানে তিন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

জননিরাপত্তায় ছাত্রদল নেতা শহীদের উদ্যোগে থানায় লাইট প্রদান

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial