রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দেনমোহর ২ লাখ, কিন্তু বিচ্ছেদের দিন ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেন সার্জেন্ট সাবিহা 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১৫, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের দিন ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য সামনে এসেছে। অথচ নিকাহনামায় তাঁদের দেনমোহর ছিল ২ লাখ টাকা।

নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে তাঁদের বিয়ে হয়। কাজী মো. জিল্লুর রহমান বিয়ে পড়ান। ২ লাখ টাকার দেনমোহরের মধ্যে স্বর্ণের নাকফুল ও ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধের উল্লেখ আছে। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

২০২২ সালের ৩০ আগস্ট তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ওই দিনই মাহবুব আলম ৫০ লাখ টাকা দেন বলে জানা গেছে। এ টাকা দিতে তাঁকে নিজের এফডিআর ভাঙতে ও ধার-কর্জ করতে হয়েছিল বলেও তথ্য আছে।

টাকা সরাসরি সাবিহার হাতে যায়নি। সাবিহার ঘনিষ্ঠ বন্ধু ও নগরের নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম নগদ টাকা গ্রহণ করেন। পরে তিনি তা নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দেন এবং সেদিনই সেখান থেকে সাবিহার ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

সম্প্রতি সাবিহার হিসাবে বিপুল অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তখন অর্থের উৎস নিয়ে সাবিহা বা সাইফুলের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

রোববার বিকেলে নগরের চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। বিবাহবিচ্ছেদের কাগজপত্র দেখিয়ে তিনি জানান, ওই দিন তাঁর মাধ্যমেই সাবিহা ৫০ লাখ টাকা গ্রহণ করেন। নিজের ব্যাংক হিসাব ব্যবহার করে এত বড় লেনদেন করা ঠিক হয়নি বলেও তিনি স্বীকার করেন। তবে ২ লাখ টাকা দেনমোহরের বিপরীতে ৫০ লাখ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রাজশাহীর বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত আছেন। ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলব না। সময় হলেই সবকিছু জানাব।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে যুবদল ও কোকো ক্রীড়া পরিষদের শুভেচ্ছা মিছিল

স্বামীর মৃত্যুর পর সম্পত্তি বিরোধে ঘরছাড়া—দুই শিশুকে নিয়ে কবরের পাশে রাত কাটানো এক বিধবার ঘটনা বাংলাদেশের গ্রামীণ বাস্তবতা, নারী ও শিশু সুরক্ষা সংকট এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতার গভীর চিত্র তুলে ধরে।

গাজীপুরে কবরের পাশে রাত কাটানো এক মায়ের গল্প: রাষ্ট্র কি সত্যিই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আরসিসিআই’র আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রবি

রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর জনগণের চলাচলের রাস্তা দখল, এলাকাবাসীর ভোগান্তি

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

রাতের আঁধারে রাজপাড়ায় পুকুর ভরাট: প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস

রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

সংবাদ প্রকাশের পর ডিবির অভিযান: মাদক কারবারের মূল হোতা নুর আলী গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial