রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

চন্দনাইশে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
Shadhin
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : 

চন্দনাইশে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল ৯ ফেব্রুয়ারি বিকেলে সাতবাড়িয়া বেপারিপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে স্হানীয় দুস্থ মানুষ ও ভিক্ষু- শ্রামণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ ও চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক, উত্তর হাসিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও সাতবাড়িয়া বেপারিপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও জামিজুরী সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো।

এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক ও দৈনিক আনন্দ বার্তার সম্পাদক জেবিএস আনন্দবোধি থেরো। 

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, মানুষ মানুষের জন্য। তাই যাদের সামর্থ আছে তাদেরকে সামর্থহীন মানুষের পাশে দাড়াতে হবে। আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের এমন মহতি উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ সকল মানুষ সামর্থমত এগিয়ে এলে সমাজ অনেক উপকৃত হবে। এতে অতিথিবৃন্দ স্হানীয় ৫০ জন দুস্থ মানুষ ও ভিক্ষু- শ্রামণদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৫ টাকায় খুশির হাট, ৫০০ মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

মতিহার থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের নামে মামলা

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

বাহারি নামের বৈচিত্র্যময় পিঠায় চলছে উৎসব

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোয়ালিয়া থানার বড় সাফল্য: বিস্ফোরকসহ সংঘবদ্ধ চক্র আটক

গাইবান্ধার পুলিশ সুপারকে সম্মানসূচক পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগপন্থী ওয়াসার নির্বাহী প্রকৌশলী বিএনপির ছত্রায়ায় এখনও বহাল 

দুধায় খাল প্রকল্পের সুফল পাবেন প্রান্তিক কৃষকরা-এমপি ওমর ফারুক চৌধুরী 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial