রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

বেলপুকুর থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Shadhin
জুলাই ১৫, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রকি (২৮) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো: জাকারিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী আসামি রকিবের প্রতিবেশী। গত তিন সপ্তাহ যাবত আসামি ঐ কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই ২০২৪ সন্ধ্যা সাড়ে ৬ টায় আসামি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় বেলপুকুর থানার দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি’র বেলপুকুর থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজুর পরবর্তীতে আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের দিকনির্দেশনায় এসআই মো: আকতার হোসেন ও তার টিম আজ ১৪ জুলাই ২০২৪ সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসায় সহযোগিতা প্রদান 

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

টিসিবির পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো’— প্রতিশ্রুতি কমিশনের

চট্টগ্রামের আকবরশাহ’য় পাহাড় কাটার স্থান পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৭ জুয়াড়ি আটক

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘ ৫৫ দিন পর আবার কয়লা উত্তোলন শুরু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial