রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দামকুড়া সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মাদক জব্দ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দামকুড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানাধীন বরেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচারের তথ্য পেয়ে টহল দল ঘটনাস্থলে পৌঁছে একটি কলা বাগানের ভেতরে অবস্থান নেয়। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর এক ব্যক্তিকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়।

সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে সে তার বহন করা একটি ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে রাতের অন্ধকারে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭ বোতল মনোগোল্ড সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্য মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

খেলার মাঠ দখল করেই আবারও উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা! 

বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা ঝুঁকিতে ভিভিআইপি ফ্লাইট

রাজশাহীর আম, জনশক্তি আর জাপানি স্বপ্ন — প্রশাসক রিটনের এক বৈঠকেই তিন চমক

পুঠিয়া প্রশাসন ম্যানেজ, চলছে প্রভাবশালী রাজনৈতিক নেতার পুকুর খনন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু 

দামকুড়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial