রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও ৭ সদস্য কক্সবাজার হাসপাতালে ভর্তি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আহত আরও সাতজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্বাবধানে সেখানে মোট নয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এ পর্যন্ত বিজিপির ৯৫ সদস্যের বাংলাদেশে আসার তথ্য জানিয়েছে বিজিবি। তাঁদের মধ্যে গুরুতর আহত যাঁরা, তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে উখিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কঠোর নিরাপত্তায় তাঁদের সেবা দেওয়া হচ্ছে।

 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, বিজিপির দুই সদস্যকে আহত অবস্থায় গতকাল রোববার রাত আটটার দিকে হাসপাতালে আনা হয়। আজ সোমবার সকালে আরও সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে গতকাল রাত ১১টার দিকে মিয়ানমারের ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি ঘিরে গোলাগুলি শুরু হয়ে। আজ সকাল ৮টা পর্যন্ত গোলাগুলি চলে। এরপর তীব্র গোলাগুলি বন্ধ হয়। তবে বেলা ১১টা ২৪ মিনিটে মিয়ানমারের সামরিক বাহিনী হেলিকপ্টার থেকে গতকাল আরাকান আর্মির দখল করা বিজিপির তুমব্রু রাইট ক্যাম্পে আক্রমণ শুরু করে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আরাকান আর্মিও হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুড়ছে।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়ায় দলিল লেখক সমিতির ওপর মিথ্যা মারামারির গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

হরমুজ প্রণালিতে জাপানি জাহাজ চলাচলে সম্মতি ইরানের

চলতি বছরেই বিএনপির জাতীয় সম্মেলন মির্জা ফখরুল

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে ৪০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার:২

বৃষ্টির মধ্যেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত রাজশাহী, পালিত হলো স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

জুলাই গণহত্যার আসামি মহিদুল হকের বিতর্কিত জামিন: আরএমপির ওপর চাপের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial