রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নববর্ষে আধুনিক রাজশাহী গড়ার অঙ্গীকার প্রশাসক মাহফুজুর রহমান রিটনের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৩, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পহেলা বৈশাখের এই শুভক্ষণে তিনি প্রিয় রাজশাহী মহানগরীর সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তার দেওয়া বাণীতে তিনি উল্লেখ করেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। বিদায়ী বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জাগায় এই উৎসব। তিনি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক, যা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশাসক রিটন নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে একসূত্রে গেঁথে একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনে এই উৎসবের তাৎপর্য অপরিসীম। নতুন বছরের এই শুভক্ষণে তিনি সকলকে নিয়ে প্রিয় নগরী রাজশাহীকে আরও সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার এবং নগর সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নগরীর সামগ্রিক উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি নাগরিক সেবা সহজীকরণে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা হয়েছে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়ক ভূমিকা রাখছে।

সবশেষে তিনি নতুন বছরে রাজশাহী মহানগরীর সকল নাগরিকের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

ভোটের আমেজ নেই রাজশাহীতে: তৃণমূলের ক্ষোভ ও পেশাজীবীদের হাহাকার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

শাহমখদুম থানার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২

শোকাবহ আগস্ট উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে মাসব্যাপী কর্মসূচি 

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১

বিতর্ক এড়াতে বহিষ্কার, সুযোগ বুঝে দলে ফেরানো ছাত্রদল নেতা হাসিব এবার ধরা পড়লেন মাদকসহ!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial