রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৮ জুন ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে স্কুলছাত্রকে ধর্ষণচেষ্টা, স্কুলের অফিস সহকারী গ্রেপ্তার  

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৮, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় এক স্কুলছাত্রকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অফিস সহকারী আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে হড়গ্রাম এলাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ‘রাফি’ (ছদ্মনাম), বয়স ১৩, স্কুল ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী আজিজুল আলমগীরের প্রলোভনের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, মিষ্টি খাওয়ানোর কথা বলে রাফিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় নিজের ভাগ্নির বাড়িতে নিয়ে যান আজিজুল আলমগীর। সেখানে নিজের শয়নকক্ষে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে রাফি কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে পুরো ঘটনা বাবা-মাকে জানায়।

 

পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নগরের কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

 

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। ভুক্তভোগী রাফির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগপন্থী ঠিকাদারের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাংবাদিক সম্মেলন

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

মরহুম বীর মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন পুরণ করতেই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই—-শরিফুজ্জামান প্রধান পল্লব

বাঘায় শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, শাস্তি দাবিতে মানববন্ধন 

সাংবাদিককে হত্যার হুমকি যেন নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে মাদক ব্যবসায়ীদের অতঃপর থানায় জিডি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৯ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial