রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নতুন সরকারের যাত্রা: জুয়া-মাদক দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ

বুলেটিন ডেক্সঃ নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ প্রচারিত হয়। ভাষণে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, দুর্নীতিবিরোধী অভিযান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত সংস্কারের ব্যাপারে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

স্বাধীনতা ও গণতন্ত্র পুনর্গঠনের অঙ্গীকার

ভাষণের শুরুতে তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন সরকার জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার যাত্রা শুরু করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই সূচনালগ্নে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের সকল নাগরিকের জন্য বাংলাদেশ সমানভাবে নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

আইনের শাসনই হবে শেষ কথা

সরকারপ্রধান বলেন, বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।

জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, এগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। দলীয় প্রভাব নয়, বিধিবদ্ধ নীতিমালার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে—আইনের শাসনই হবে শেষ কথা।

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ সময় অতিরিক্ত মুনাফার প্রবণতা পরিহার করে ব্যবসায়ীদের মানবিক হতে আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

একই সঙ্গে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অপচয় রোধ ও কৃচ্ছতা সাধনকে তিনি ঈমানী দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

কৃচ্ছতা সাধনে দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা

সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের দিয়ে কৃচ্ছতা সাধনের দৃষ্টান্ত স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি বা প্লট সুবিধা নেবেন না—এমন সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সিন্ডিকেট ভাঙার ঘোষণা

তিনি বলেন, একটি ‘মাফিয়া সিন্ডিকেট’-এর পতনের পর জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সবক্ষেত্রে অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর।

যোগাযোগ ব্যবস্থায় বড় সংস্কার

রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে যানজট ও জনদুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। মানুষ যেন নিজ জেলায় বসেই সহজে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য করতে পারেন—সে লক্ষ্যে সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয়ের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের অঙ্গীকার

দেশের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে হলে দক্ষতা অর্জন অপরিহার্য। শিক্ষার্থী ও তরুণদের দক্ষ করে তুলতে সরকার সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত এবং কর্মসংস্থান নিশ্চিতের সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়েই সরকার যাত্রা শুরু করেছে।

সবার জন্য সমান রাষ্ট্র

ভাষণের শেষাংশে তিনি বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন বা দেননি—সবার অধিকার সমান। “দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে সরকার পরিচালিত হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাতজুড়ে রাজশাহী নগরীতে বসছে জুয়ার রমরমা আসর

রামেবিতে অনলাইন আয়কর রিটার্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

নির্বাচন উপলক্ষে সারাদেশের সাংবাদিক সহকর্মীদের প্রতি জরুরি দিকনির্দেশনা

বরেন্দ্র অঞ্চলের যুব ঐক্য আরও শক্তিশালী, ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial