রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২০ জুন ২০২৪ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২০, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আব্দুর রশিদ (৫২), মো: আইনুল (৩৮), মো: নজরুল ইসলাম (৪০), মো: কামরুল আলী (৩৬), মো: কুরবান আলী (৫৫) ও মো: খাদেমুল ইসলাম পালা (৪০)। তার সকলেই রাজশাহী মহানগরীর ডাঁশমারী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক

রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা: অনুমতি ছাড়াই চলছে উৎপাদন, ঝুঁকিতে হাজারো মানুষ

রাজশাহীতে বিদেশি টাকার ছত্রছায়ায় টিকটকার রাজিয়ার মাদক সাম্রাজ্য!

গাজীপুরে স্বামীর কবরের পাশে বিধবা মা ও দুই শিশুর আশ্রয়: মানবতার চরম অবমাননার তীব্র নিন্দা ও ‘ইয়্যাস’ সভাপতির জরুরি হস্তক্ষেপের দাবি

দুই মাসের মধ্যে পুঠিয়া দুর্গাপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজি বিদায় হবে- নজরুল ইসলাম

রাজশাহীর আরডিএ মার্কেটে দোকান নিয়ে সংঘর্ষ, ফুটপাত দখল বিতর্ক ফের তুঙ্গে

মেয়র কন্যা অর্নার অভিনব কায়দায় চাঁদাবাজির সন্ধান

অনিয়ম ঢাকতে RTI বাতিল? রাজশাহীতে তথ্য অধিকার আইনের অপব্যবহার

রাজশাহীতে হারিয়ে যাওয়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

রাজশাহীতে দুই শীর্ষ চাঁদাবাজ সাংবাদিকের ব্লাক মেইল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial