রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১ জুন ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ১, ২০২৪ ৩:৫৫ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: মিলন (৩০), মো: নবিরুল ইসলাম (৩০), মো: বরজাহান (৫৭), মো: সম্রাট আলী (২৮), মো: আলমগীর হোসেন (৪৮), মো: জিয়ারুল ইসলাম (৩৫) ও মো: মিজানুর রহমান (২২) তারা সকলেই রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তাঁর টিম গতকাল ৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে কানাডাসহ তিন দেশের প্রতিনিধির সৌজন্য সাক্ষাত

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বোয়ালিয়া মডেল থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, অডিও ভাইরাল

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড়

বিদ্যুৎহীন পাম্পে পানিবন্দি শহরবাসী, থামছে না তার চুরির মহোৎসব

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial