রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঈদুল ফিতরে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি কর্মচারীদের টানা সাত দিনের ছুটি থাকবে। পূর্ব নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত ১৮ মার্চের ছুটি যোগ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্ভাব্য ঈদের তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এই ছুটির মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ ও পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।

উল্লেখ্য, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। নতুনভাবে ১৮ মার্চ ছুটি ঘোষণার পর ঈদের আগে চার দিন (১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ) এবং ঈদের দিন ২১ মার্চ ও পরে ২২ ও ২৩ মার্চ মিলিয়ে মোট সাত দিনের ছুটি নিশ্চিত হলো।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটির সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

পরীক্ষার নেওয়ার দাবিতে রাবির চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সত্য সংবাদ প্রকাশের পর চাপ, হুমকি ও সামাজিক অপপ্রচার: সাংবাদিকের প্রতিবাদ

মিথ্যা প্রোপাগাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিএনপির প্রতিবাদ মিছিল

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

জুম্মা জাবের ও রাকসু জিএস আম্মারের ওপর গুলির প্রতিবাদে উত্তাল রাবি

মামার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ ঠিকাদার ভাগ্নের

পহেলা বৈশাখে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ঈশিতা ইয়াসমিন

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অসাধু মিডিয়া কর্মীর তোপের মুখে গোদাগাড়ী থানার পুলিশ

বৃক্ষ হত্যা বন্ধে আইন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial