রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১ জুলাই ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চারঘাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে বাবা-ছেলে আটক,টাকার বিনিময়ে ছাড়া পেলো ছেলে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা চারঘাট পৌরসভার মোক্তারপুর পাইকানপাড়া গ্রামে ১০ বোতল ফেন্সিডিলসহ রাজশাহী জেলা ডিবির হাতে গ্রেফতার হন মাদক ব্যবসায়ী আলমগীর (৪০) ও তার ছেলে রুদ্র (১৬)। কিন্তু বয়সের ব্যবধানের কারনে আন্ডারএইজ হওয়ায় রুদ্র (১৬)’কে নগদ ৪০ হাজার টাকার বিনিময়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেন ডিবির এসআই দাউদ-উজ জামান আকাশ।

 

গত শুক্রবার বিকাল ৪ টায় রাজশাহী জেলা ডিবির এসআই দাউদ-উজ জামান আকাশ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

আরোও জানা যায়, আটক আলমগীর (৪০)’কে ছেড়ে দেওয়ার জন্য ৩ (তিন) লক্ষ টাকা দাবি করেন এসআই দাউদ-উজ জামান আকাশ অন্যথায় চালান দিয়ে দিবে বলে জানান রাজশাহী জেলা ডিবির এই অসাধু কর্মকর্তা। এরপর আটক মাদক ব্যবসায়ী আলমগীর’কে রাজশাহীর চারঘাট মডেল থানার হেফাজতে রাখা হয়। পরের দিন আটককৃত আলমগীরের পরিবার টাকা দিতে ব্যার্থ হওয়ায় আসামীকে দুপুর আনুমানিক ৩টার দিকে ১০ বোতল ফেন্সিডিল মামলায় তাকে জেল হাজতে পেরণ করা হয়।

 

জানা যায়, চারঘাটে এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন থেকেই ফেন্সিডিল ও হেরোইন এর রমরমা ব্যবসা করে আসছিলো কুখ্যাত এই মাদক কারবারী আলমগীর।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি জানান, মাদক ব্যবসায়ী আলমগীরের বাসায় তার ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল ঠিক সে সময় কিছু পুলিশের লোকজন আলমগীর ও তার ছেলেকে আটক করে। পুলিশ গুলো ডিবি নাকি পুলিশ জানিনা তারা সিভিল ড্রেসে ছিলো কিন্তু পুলিশের লোক অনেক্ষন তার বাসায় ছিলো এবং আলমগীরের বাসায় তারা খাওয়া দাওয়াও করেছিল। পরে দেখলাম তার ছেলে রুদ্রকে ছেড়ে দিয়েছিল এবং আলমগীরকে ধরে নিয়ে গেছিলো।

 

এ বিষয়ে জানতে চাইলে,রাজশাহী জেলা ডিবির এসআই দাউদ-উজ জামান আকাশ জানান, শুক্রবার দুপুরে মোক্তারপুরের পাইকান পাড়ায় আমরা অভিযান পরিচালনা করেছিলাম সেখান থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর (৪০) ও তার ছেলে রুদ্র (১৬)’কে আটক করি যেহেতু ছেলেটি মাইনারএইজ (ছোট) তাই আমরা তাকে ছেড়ে দিই এখানে কোন প্রকার টাকার লেনদেন হয়নি।

 

এ বিষয়ে রাজশাহী জেলা ডিবির (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আমার জানা মতে ১০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর নামের একজন আটক হয়েছিল তাকে চালান দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে ছেলে রুদ্র (১৬)’কে ছেড়ে দেওয়ার এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এই অভিযোগটা সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দুর্নীতির কারখানা রাজশাহী মাউশি: পরিচালকের যোগসাজশে এডি আলমাছের অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম

৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

পুকুর খনন – আগে করেছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

সোনাইকান্দি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার অপেক্ষায় সমর্থকদের নামাজ আদায়

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তার পদোন্নতি, ক্ষোভ বিএমএসএফের

খাম কাণ্ডে যে থানা ছাড়লেন, সেই থানায়ই এবার ‘ফ্ল্যাট কাণ্ডে’ আটক সাবেক ওসি মাহবুব!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial