রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৪ মে ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর চারঘাটে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে রাত ৭টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতার হন শিবপুর শেখপাড়া গ্রামের মোঃ মফেজ আলী (৫৮) ও মোছাঃ লায়লী বেগম (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে লায়লী বেগমের নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটি ঘেরাও করে জব্দতালিকাভুক্ত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি পরিচালনা করা হয়।

অভিযানকালে মফেজ আলীর কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো ১২টি প্যাকেটে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে লায়লী বেগমের শয়নকক্ষের দক্ষিণ-পশ্চিম কোণে রাখা একটি কাঠের চৌকির নিচ থেকে আরও দুইটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই দুই বস্তার প্রতিটিতে ১২টি করে মোট ২৪টি প্যাকেটে আরও ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

উদ্ধার হওয়া তিনটি বস্তায় মোট ৩৬টি প্যাকেটে সর্বমোট ৭৫ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়। এ সময় দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করে ডিএনসি সদস্যরা।

ডিএনসি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রেখেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃত মফেজ আলীর বিরুদ্ধে এর আগেও চারঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র সহযোগিতায় পলাতক থেকে ঠিকাদারীর কমিশন বুঝে নিচ্ছে যুবলীগ নেতা 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাথাচাড়া প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

আরএমপি ডিবি’র অভিযানে চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহীতে এগিয়ে যাচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial