রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নারী নির্যাতন মামলার আসামির বিরুদ্ধে নেই প্রশাসনিক ব্যবস্থা, ক্ষুব্ধ স্থানীয়রা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৪, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার কলাবাগান শাখার পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হওয়ার পরও তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মামলায় জামিন নেওয়ার পর নিয়মিত অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর এ মামলার আসামি হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং তিনি আগের মতোই অফিসের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে প্রশাসনের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অভিযোগে মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত কিংবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। কিন্তু রহস্যজনক কারণে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় সচেতন মহলের দাবি, এমন সংবেদনশীল অভিযোগের ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করা জরুরি। তারা বলছেন, অভিযুক্ত ব্যক্তি দায়িত্বে বহাল থাকলে তদন্ত কার্যক্রম প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগতে পারে।

আইন বিশেষজ্ঞদের মতে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ ধরনের অভিযোগ ওঠার পর প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রেখে তদন্ত পরিচালনা করাই স্বাভাবিক প্রক্রিয়া।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

নগরে শিক্ষামন্ত্রী নওফেল’র পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

মাইজভাণ্ডারী একাডেমির ১৬তম শিশু-কিশোর সমাবেশে বক্তারা শিশু-কিশোরদের কোমল প্রাণে ন্যায়নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে

রাজশাহীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা

ফ্লাইটে বোমা হুমকি— শাহ মখদুম বিমানবন্দরে মাঠে নামে সেনা–নৌ–র‍্যাব–পুলিশসহ ১২ সংস্থা

বোয়ালিয়া থানার অভিযানে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেপ্তার

জনগণের জানমাল রক্ষার্থে ও যেকোন অরাজকতা রুখতে আমরা মাঠে ছিলাম, আছি : মেয়র লিটন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial