রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৭ মে ২০২৬ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

রাতুল ও আয়নাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

প্রতিবেদক
Esita Yasmin
মে ১৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে রাতুল ও আয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাতুল ও আয়নাল হত্যাকাণ্ডকে ঘিরে জনমনে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার যেকোনো অপচেষ্টা বন্ধ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসময় অভিযুক্ত আসমা বেগম, মোসাঃ আয়শা, নিয়ম আলী, স্বাধীন আলী ও টিংকুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, একের পর এক রহস্যজনক মৃত্যু সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য দেন হোসেন আলী পিয়ারা, এপিপি ফয়সাল আলম নয়ন, শিক্ষানবী আইনজীবী ঈশিতা ইয়াসমিন, মাসুম পারভেজ জীবন, রিপনসহ স্থানীয় এলাকাবাসী।

আয়োজকরা বলেন, “সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে — আমরা একবদ্ধ” এই প্রত্যয়ে তারা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যুবদলের উদ্যোগে ইজতেমায় আগত মুসল্লিদের পানি ও চিকিৎসা সেবা প্রদান

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

শেখ হাসিনার পতন ঠেকাতে রাজশাহীতে দুই হাতে গুলি চালানো রুবেল গ্রেফতার 

দুর্গাপুরে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে ব্যাপক লিফলেট বিতরণ

রাতের আঁধারে ব্যাটারি পোড়ানো, সিসার বিষাক্ত ধোঁয়ায় ডুবছে রাজশাহী

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

ইতিহাসবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবীর প্রথম মৃত্যু বার্ষিকী আগামীকাল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial