রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দিনাজপুরে বীর ভাষাসৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

দিনাজপুর জেলা প্রতিনিধি:

১০ ফেব্রুয়ারী শনিবার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের মহানায়ক এবং মহান ভাষা আন্দোলনের সৈনিক কমরেড আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন হয়েছে।

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র কালিতলাস্থ রেজা ভিলা চত্বরে ভাষা আন্দোলনের মাস, মহান ২১ শে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এবং ভাষা শহীদদের ধরে রাখতে আসলেহ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগার ও পাঠশালার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, মরহুম আসলেহ উদ্দীন আহমেদের ভাতিজা, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ সাহিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোস্তা হাসিন-উর-রেজা, মাহমুদা বেপারী লতা, মরহুমের নাত্নি সাদিয়া।

 

সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাঠাগার ও পাঠশালার প্রতিষ্ঠাতা ও মরহুম আসলেহ উদ্দীন আহমেদ এর পুত্র এবং ভূমিসূতা’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদিক উর রেজা রিপন। অনুষ্ঠানে লাইব্রেরীর জন্য বই উপহার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজ সাহিদী, আহম্মেদ শফি রুবেল, সসতা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ মামুন। বক্তারা বলেন আমাদের সন্তানদের মোবাইলের নেশা থেকে বের করে বইয়ের নেশা ধরাতে হবে। আর এর জন্য পাঠাগারের বিকল্প নেই। আজ তেভাগা আন্দোলন, স্বৈরাচারী আইয়ুব বিরোধী আন্দোলনের স্বোচ্চার কন্ঠস্বর এবং রাষ্ট্রভাষা বাংলাকে সারাবিশ্বে যারা প্রতিষ্ঠিত করে গেছেন তাদের মধ্যে আসলেহ উদ্দীন আহমেদ এর নামকরণে যে পাঠাগার ও পাঠশালা উদ্বোধন হলো তা আমাদের আগামী প্রজন্মরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

আরএমপি সাইবার ইউনিটের বড় সাফল্য: উদ্ধার হওয়া ৭৫টি মোবাইল ফিরল মালিকের হাতে

টিকটকার রাজিয়া আইডি বটতলার মাদকের ‘গডফাদার’- আড়ালে থেকে চালাচ্ছে মাদক সাম্রাজ্য

রাজশাহীর আরডিএ মার্কেটে দোকান নিয়ে সংঘর্ষ, ফুটপাত দখল বিতর্ক ফের তুঙ্গে

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

বায়ুদূষণে ১১০ শহরের মধ্যে ঢাকা আজ শীর্ষে, মান ‘খুবই অস্বাস্থ্যকর’

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বললেন রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

গোদাগাড়ীতে গ্রেফতার অভিযানে পুলিশের উপর হামলা, আহত-১

সারাদেশে ধর্ষণ, ছিনতাই রুখতে রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial