রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দিল্লির কোন গোলামকে আর রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

দিল্লির কোনো গোলামকে বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেছেন, যারা শেখ হাসিনা কে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না এটা বাংলাদেশ এটা বীর জাতি।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন।

ভারতের উদ্দেশে  আরও বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা। তবে আশ্রয় দিয়ে তার কথামতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখের ভালো হবে না। অন্য কোনো দেশ থেকে প্রেসকিপশন দিয়ে ক্ষমতায় রাখা যাবে না। শেখ হাসিনাকে টিকে রাখতে যেসব আমলা, ডিসি, সচিবরা চেষ্টা করেছিলেন তারা তো নিশ্চয়ই আছেন। তারা কাজ করছেন। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তারা সংস্কারের কথা বলছেন। এসব প্রেতাত্মারা যদি থেকে থাকেন তবে যে সংস্কারের কথা বলছেন সেটি বাস্তবায়ন হবে না।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি লোন করা হয়েছে। ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা পাচার করেছেন। এটা কীসের উন্নয়ন! তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করতে দিয়েছেন। শেখ হাসিনার মদতে লুট করার সুযোগ দেওয়া হয়েছিল।’

রিজভী বলেন, ইউনূস সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনো যুবলীগ ছাত্রলীগের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি হবে।

সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটিয়ায় মাহফিলে মোতাহেরুল ইসলাম এমপি যুগে যুগে ধর্মকে সজীব ও সতেজ করার জন্য শিক্ষকরূপে হেদায়েতের পথ দেখিয়েছেন আউলিয়ারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শব-ই-বরাত উদযাপনের সময় অস্ত্র, আতশবাজি ও বিস্ফোরক নিষিদ্ধ করেছে RMP Official logo with text in Bengali

রাজশাহীতে শব-ই-বরাত উদযাপন উপলক্ষে RMP-এর নিষেধাজ্ঞা

আওয়ামী লীগপন্থী ওয়াসার নির্বাহী প্রকৌশলী বিএনপির ছত্রায়ায় এখনও বহাল 

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

বন্যার্তদের ত্রান নিয়ে ফেনীর উদ্দেশ্যে গেলেন মোহনপুরের শিক্ষার্থীরা

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

জরুরি মানবিক সহায়তার আবেদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial