রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুঠিয়ায় সরকারের দেওয়া গরিবের বিদ্যুৎ মিটারে চলছে কোটিপতি ব্যবসায়ীর পুকুর ব্যবসা!

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৩, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়ার পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া কেওড়াজোড়ায় রয়েছে গরিবদের জন্য বরাদ্দ মোট ১২ টি ঘর। এখানে ১২টি পরিবার থাকার কথা থাকলেও বসবাস করছেন মাত্র ৯টি পরিবার। কারণ হিসেবে তারা বলছেন তাদের অন্যত্র থাকার ঘরবাড়ি ও জায়গা জমি রয়েছে অনেকের। যার কারণে তিনটি পরিবার সেখানে থাকেন না। এসব পরিত্যক্ত ঘরের মধ্যে মঞ্জু নামের ব্যক্তি পায় একটি ঘর। সেই মঞ্জু ও পল্লী বিদ্যুৎ অফিসকে ম্যানেজ করে স্থানীয় রাঙ্গামাটিয়া গ্রামের মাছ চাষী ব্যবসায়ী আলাউদ্দিন মাস্টার তিনি অনেকদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তার পুকুরে ব্যবহার করছেন বিদ্যুৎ। যদিও সরকারের দেওয়া ওই ঘর থেকে পুকুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা করার বিধান না থাকলেও বীরদর্পে করে যাচ্ছেন তিনি।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রায় ৫০০ মিটার দূরে পুকুরে বিদ্যুতের ড্রপ তার ব্যবহার করে পরিত্যক্ত মঞ্জুর ঘরের মিটার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দেদারছে পুকুরে পানি সেচ দিচ্ছেন এবং আনুষঙ্গিক কাজ চালিয়ে নিচ্ছেন স্থানীয় আলাউদ্দিন মাস্টার নামের এক ব্যক্তি। আর এমন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ভুরুক্ষেপ নেই পল্লী বিদ্যুৎ অফিসের।

এক সময়ের ওই পুকুরের পাহারাদার স্থানীয়র আব্দুল খালেক নামের ব্যক্তি তিনি বলেন, ওই ঘর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুরে পানির শেষ কাজ ও লাইট জ্বালান আলাউদ্দিন মাস্টার।

এসব বিষয়ে গুচ্ছগ্রামে বসবাসরত একাধিক ব্যক্তি তারা বলছেন, মন্জুর কাছ থেকে বলে, আলাউদ্দিন মাস্টার বিদ্যুতের সংযোগ নিয়ে তার পুকুরে লাইন নিয়ে গেছে।

এসব বিষয়ে জানতে চাইলে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী আলাউদ্দিন মাস্টার বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে যে আপনাদের যারা মিটার রিডার রয়েছে তাদের চোখে পড়ে না এসব? জবাবে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোঃ আহসানুল করিম বলেন, আপনাদের বক্তব্য দিতে হলে আমার উপরমহল থেকে অনুমতি নিতে হবে তাছাড়া আমি কিছু বলতে পারব না।

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে ওই লাইনটি কেটে দেওয়া হবে। এবং উনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

ফারাজ ও আফিফার বিয়ে: গুলশানের নৈশ ভোজে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতি

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

পুকুর খনন – আগে করেছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি

বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের হাতে ছাত্রদের নগদ অর্থ প্রদান 

বন্যাদুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ১

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial