রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাহারি নামের বৈচিত্র্যময় পিঠায় চলছে উৎসব

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ

শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসবে পিঠা তৈরি আর বিক্রি চলছে একসঙ্গেছবি: সংগৃহীত

বিবিখানা, জামাই আদর, ডিম সুন্দরী, ক্ষ্যাতাপুরী, ক্ষীর পাটিসাপটা, নারকেল গুড়ের পুলি পিঠা—এমন বাহারি সব নাম আর বৈচিত্র্যময় স্বাদের পিঠা নিয়ে চলছে জাতীয় পিঠা উৎসব।

গত বুধবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে এ উৎসব। ১১ দিনের এ উৎসবে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলার পিঠা তৈরির কারিগরেরা। তাঁরা নিয়ে এসেছেন দেশের ঐতিহ্যবাহী সব পিঠা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলছে এ মেলা। পারিবারিক ঐতিহ্যগতভাবে যাঁরা পিঠা তৈরি করেন, সেই শিল্পীদের নিয়ে ৫০টি স্টল স্থান পেয়েছে এবারের জাতীয় পিঠা উৎসবে। লুপ্তপ্রায় পিঠাকে বংশপরম্পরায় যাঁরা ধরে রেখেছেন, তাঁদের অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উৎসবে একটি স্টলে দুজন করে শিল্পী এক দিনের জন্য অংশ নিতে পারছেন। মূল্যায়ন কমিটি পিঠার গুণমান, ভিন্নতা ও স্বাদ যাচাই করে নম্বর দেবে। এভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়জন পুরস্কৃত হবেন। পার্বত্য এলাকা থেকে শুরু করে বিভিন্ন নগরের নানা ধরনের আদি পিঠা স্থান পেয়েছে এসব পিঠার দোকানে।

জাতীয় পিঠা উৎসবে বাহারি সব নামের বৈচিত্র্যময় পিঠা
জাতীয় পিঠা উৎসবে বাহারি সব নামের বৈচিত্র্যময় পিঠাছবি: সংগৃহীত

খেজুর গুড়ের পিঠা, সাংগ্রাই মুং, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কলাপাতার পিঠা, কালো বিন্নি চালের পায়েস, চালের ছোট রুটির সঙ্গে সবজি, ছিটা পিঠাসহ নানা ধরনের আদি পিঠার পসরা নিয়ে বসছেন শিল্পীরা। এ উৎসবের সঙ্গে চলছে সাংস্কৃতিক আয়োজন।

রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য জেলায়ও চলছে পিঠা উৎসব। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় স্থানীয় উৎসবগুলো হচ্ছে অঞ্চলভিত্তিক পিঠাশিল্পীদের অংশগ্রহণে। তবে জেলাভিত্তিক পিঠা উৎসব শেষ হচ্ছে আজ শুক্রবার।

রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে এ উৎসব চলছে রাত ৮টা পর্যন্ত।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

আরডিএ’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে,অন্যের জায়গায় ইমারত নির্মাণ

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

সারদা পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

নবযোগদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial