রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিশ্বমানের আলেম-হাফেজ তৈরীতে তানযীমুল উম্মাহ মাদরাসায় পড়ানোর আহ্বান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ৩, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বমানের আলেমে দ্বীন ও হাফেজে কুরআন তৈরীর জন্য তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ‘তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায়’ সন্তানদের পড়ালেখা করার আহ্বান জানানো হয়েছে। একজন ‘পরিপূর্ণ চরিত্রবান, শিক্ষিত ও আদর্শ মা’ তৈরী করতে মেয়েদেরকেও তানযীমুল উম্মাহ মাদরাসার গার্লস সেকশনে ভর্তির পরামর্শও দেয়া হয়।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার প্রি-হিফয সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।

তারা বলেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আদর্শ মানুষ গড়ার এক বিরাট কারখানা। সারাদেশে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত প্রায় ৯০ টি তানযীমুল উম্মাহ মাদরাসা রয়েছে। প্রতিবছর এসব মাদরাসা থেকে শত শত বিশ্বমানের কুরআনের হাফেজ ও আলেম বের হচ্ছে। একজন শিক্ষার্থী যখন এই মাদরাসায় ভর্তি হয় তখন তাকে বাংলা, ইংরেজি, অংক, আরবিসহ ইসলামিক ও আধুনিক নানা শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি ওই শিক্ষার্থী একজন আদর্শ ও চরিত্রবান কুরআনের হাফেজ হয়ে বের হন। এই মাদরাসায় যারা অধ্যায়ন করেন তাদের অনেকেই মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় ও মাদরাসায় অধ্যায়নের সুযোগ পাায়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মদ হাবীবুল্লাহ আল আমীন-এর সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও রাকসুর কোষাধ্যক্ষ ড. সেতাউর রহমান। অনুষ্ঠানের শুরুতেই প্রি-হিফয সেকশনের কয়েকজন শিক্ষার্থীকে সবক প্রদান করেন কাশফুল কুরআর একাডেমির চেয়ারম্যান ও উলামা বিভাগের রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমীন।

তানযীমুল উম্মাহ মাদ্রাসা, রাজশাহী শাখার গার্লস ও প্রি-হিফয সেকশনের জেনারেল বিভাগের পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আতোয়ার রহমান। এসময় অন্যদের মধ্যে তানযীমুল উম্মাহ মাদরাসা, রাজশাহী শাখার প্রিন্সিপাল মো. মাসউদুর রহমান, বগুড়া শাখার প্রিন্সিপাল মো. শাহ্ আলম, রাজশাহীর তিন শাখার (হিফয, গার্লস ও প্রি-হিফয এবং বালক সেকশন) পরিচালক মো. সামিউল ইসলাম, গার্লস ও প্রি-হিফয সেকশনের কো-অর্ডিনেটর মো. জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (০৩ নভেম্বর) সকালে একই স্থানে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার গার্লস সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মদ হাবীবুল্লাহ আল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বেলপুকুর থানার অভিযানে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

রাজশাহীতে শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জেলা প্রশাসকের 

পৌষের সকালেই কাঁপন ধরাল শীত, রাজশাহীতে তাপমাত্রা কমছে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

দুর্গাপুরে কোচিং শিক্ষকের কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব ফোনালাপ ফাঁস

তীব্র গরমে পথচারীদের মাঝে যুবদলের শরবত বিতরণ

রাজশাহী ক্যান্ট: পাবলিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ দাবি, উপাচার্যের কড়া জবাব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial