রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে জিপ প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর যুবদলের সাবেক দপ্তর দায়িত্বপ্রাপ্ত নেতা এ.এইচ.এম শফিক মাহমুদ তন্ময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) মহানগরীর শাহ্ ডাইন কনভেনশন হলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নুর আহমদ নামের এক ব্যক্তি তাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে তিনি নুর আল আসাস থেকে ৩,৫০,০০০ টাকায় একটি জিপ গাড়ি ক্রয় করেন। গাড়িটি তার কাছে আসার আগে নুর আল আসাস ৫ মার্চ ২০২৪ তারিখে সৈয়দ জাফর মতিন (রাজিব)-এর কাছ থেকে এবং সৈয়দ জাফর মতিন ৫ মে ২০২৩ তারিখে নুর আহমদের কাছ থেকে ক্রয় করেছিলেন। ধারাবাহিক ক্রয় সূত্রে তিনি গাড়ির বৈধ মালিক বলে দাবি করেন।

গাড়ির ইলেকট্রিক ওয়্যারিং ঠিক করার জন্য তিনি গাড়িটি নুর আহমদের গ্যারেজে নেন। নুর আহমদ আশ্বাস দেন গাড়ি নিজের পার্কিংয়ে রেখে কাজ করা হবে এবং মালিকানা পরিবর্তন ও কাগজপত্র হালনাগাদ বিষয়ে পরামর্শ দেন। তিনি জানান, গাড়ির কাগজপত্র ‘ফেল’ রয়েছে এবং সব মিলিয়ে ৩,০০,০০০ টাকা দিলে মালিকানা পরিবর্তনের কাজ সম্পন্ন হবে।

তন্ময় প্রথমে ২,০০,০০০ টাকা এবং পরে আরও ১,০০,০০০ টাকা নুর আহমদের হাতে দেন। নির্ধারিত সময় পার হলেও কাজ সম্পন্ন হয়নি। গাড়ি ফেরত নেওয়ার পর দেখা যায় চারটি নতুন টায়ার পরিবর্তন করে পুরাতন টায়ার বসানো হয়েছে এবং ভেতরের সাবউফারটি নেই। বিষয়টি জানালে নুর আহমদ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

তিনি অভিযোগ করেন, নুর আহমদ তার দায় এড়াতে এবং তাকে বিপদে ফেলতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। তন্ময় বলেন, “আমি একজন সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেব এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।” সংবাদ সম্মেলনের শেষে তিনি নুর আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৪তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে

কিডনি রোগে অসহায় খাজা মিয়ার জীবন সংগ্রাম

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের বিরুদ্ধে মামলা 

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহীতে যুবদলের মশক নিধন , পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

তথ্য অধিকার আইনে আবেদন গ্রহণে অনীহা, রাজশাহী সিটি কর্পোরেশনে প্রশ্ন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

পুঠিয়ায় সরকারের দেওয়া গরিবের বিদ্যুৎ মিটারে চলছে কোটিপতি ব্যবসায়ীর পুকুর ব্যবসা!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial