রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ, যা গণতন্ত্রের সংগ্রামী ইতিহাসের প্রতীক হিসেবে চিহ্নিত—সেই স্থাপনার সামনে দাঁড়িয়ে একজন তরুণীর কটূক্তিমূলক ভিডিও প্রকাশের ঘটনাকে ঘিরে এখন তোলপাড় রাজশাহী জুড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ নাগরিক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শেখ মিফতা ফাইজা (১৯)-কে। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ফাইজা রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করে।

ভিডিওটিতে দেখা যায়, সে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দিচ্ছে—আর সেই সঙ্গে জুলাই আন্দোলনকে ‘অর্থহীন’ ও ‘রাজনৈতিক নাটক’ বলে কটূক্তি করছে।

ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে “জুলাই যোদ্ধাদের অপমানের বিচার চাই” হ্যাশট্যাগে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, আমরা ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নজরে আনি। তার ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণে দেখা যায়, সে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে প্রচার করত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত “বাংলাদেশ ছাত্রলীগ” নামক সংগঠনের সক্রিয় কর্মী। এই সংগঠন বর্তমানে অনলাইনভিত্তিক নানা উস্কানিমূলক কার্যক্রমে জড়িত ছিল।

২৫ অক্টোবর ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোয়েন্দা পুলিশ অভিযানে নামে, কিন্তু সে সময় ফাইজা কৌশলে পালিয়ে যায়।

অবশেষে ২৭ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে এবং ৭ দিনের রিমান্ড আবেদন আজ আদালতে দাখিল করা হবে।

 

জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও স্থানীয় নাগরিকরা বলছেন, জুলাই স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে কেউ যদি সেই আন্দোলনকে অপমান করে, সেটা শুধু ইতিহাস নয়, শহীদদের আত্মার প্রতি চরম অবমাননা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

রাজশাহীতে মানববন্ধন: ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—ওসি প্রত্যাহারের আল্টিমেটাম

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, অভিযুক্ত সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দল নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ৮

৩ লাল কার্ড, ২ গোল, ১ ম্যাচ — আগুন দিয়ে শুরু হলো বিশ্বকাপ!

স্বদেশ বাণী’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবগঞ্জে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial