রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে সাংবাদিকের হাত ভেঙ্গে দিলেন পবা উপজেলার কথিত বিএনপি নেতা শরীফ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জানুয়ারি ৩০, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী পবা থানাধীন বড়গাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলীসহ ৭ জন সাংবাদিক।

 

গত ২৭ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সময় সাংবাদিকদের ২ টি মোবাইল ও ভিডিও ক্যামেরাও ছিনিয়ে নেয় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা। কিন্তু সবকিছুর পরেও অজ্ঞাত কারনে টনক নড়ছেনা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

 

৭ জন সাংবাদিকের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। এর মধ্যে উত্তরবঙ্গ প্রতিদিনের অফিস স্টাফ মিনুর বাম হাত ভেঙ্গে গেছে এবং আরেক অফিস সহকারী শুভ’র ডান পা ভেঙ্গে গেছে। রামেকের ৩১ নং ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার জানান – ৭ জন সাংবাদিকের মধ্যে ২ জন গুরুত্বর আহত হয়েছেন।

 

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী পবা উপজেলার পৌর বিএনপির কথিত নেতা শরীফসহ তার নিজস্ব ক্যাডার আওয়াল ও আজাদ এই হামলার নেতৃত্ব দেয়। হাইকোর্টের রায়কে অমান্য করে পুকুর খননকে ব্যবসা বানিয়ে বানিজ্য শুরু করেছেন বিএনপি নেতা শরীফসহ তার নিজস্ব ক্যাডার আওয়াল ও আজাদ ।

 

পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের এলাকাবাসী জানায়, স্থানীয় প্রশাসনসহ পবা থানাকে ম্যানেজ করতে ২০ লাখ টাকা নিয়ে পুকুর খনন শুরু করেন পবা উপজেলার পৌর বিএনপির কথিত নেতা শরীফসহ তার নিজস্ব ক্যাডার আওয়াল ও আজাদ। শুধু একটি পুকুর নয় বরং পবা থানা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তথা বিভিন্ন ব্যাক্তিবর্গের কাছে অবিরাম চাঁদাবাজি করে চলেছেন বিএনপির এই ৩ ব্যাক্তি।

 

আরোও উল্লেখ্য যে, বিএনপির নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নাম ভাঙ্গিয়েই পুকুর খননসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন পবা উপজেলার পৌর বিএনপির সহ-সভাপতি শরীফসহ তার গ্রুপ।এ বিষয়ে অনেকটাই বিব্রত খোঁদ বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

উক্ত ঘটনার বিষয়ে উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলী বলেন – আমরা সর্বপ্রথম রাজশাহী পবা থানাধীন বড়গাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুকুর খননের সংবাদ পাওয়ার পরে রাতেই এসিল্যান্ডকে ফোন দিই। কিন্তু ফোনে কোন রেসপন্স না পাওয়ায় আমরা নিজেরাই সেখানে গিয়ে ভিডিও করতে থাকি এবং মাটি বহনকারী ট্রাকটর ড্রাইভারের সাক্ষাৎকার নিতে থাকি । এ সময় বিএনপির কথিত নেতা শরীফ, আওয়াল ও আজাদের নেতৃত্বে হঠাৎ ১০/১২ জন ব্যাক্তি মোটরসাইকেল নিয়ে এসে আমাদের সকলকেই বাঁশ ও রড দিয়ে পেটাতে থাকে।

 

আরোও উল্লেখ্য যে, উত্তরবঙ্গ প্রতিদিনের প্রধান সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃভূমির খবরের ব্যুরো প্রধান এম.এ.হাবীব জুয়েল জানান – বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। এই দলের নেতারা কখনই চাঁদাবাজি, সাংবাদিক নির্যাতন কিংবা অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত হতে দেখা যায়না। কিন্তু ভুঁইফোঁড় কিছু স্বঘোষিত বিএনপির নেতা কর্মী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সাংবাদিক নির্যাতনসহ নানান রকম অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, রাজশাহী বিএনপির সিনিয়র নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। এই সকল সাংবাদিক নির্যাতনকারী কথিত চাঁদাবাজ ভুঁইফোঁড় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে,কেন্দ্রীয় পর্যায়ে এবং দলের চেয়ারপার্সন বরাবর অভিযোগ দাখিল করবে সাংবাদিকবৃন্দ । এছাড়াও এ সকল কথিত চাঁদাবাজ ভুঁইফোঁড় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

হেতম খাঁ কলা বাগানে বাড়ির প্রবেশপথ বন্ধ, দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ

অবশেষে দাম কমলো ইন্টারনেট ব্যান্ডউইথের

ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথেরোর মৃত্যু রহস্য সুষ্ঠু তদন্ত করে তুলে ধরার দাবি 

রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু, এক আসনের জন্য লড়ছে ৪০ জন

একাধিক মামলার আসামি মিলনকে শাহ মখদুম এলাকা থেকে গ্রেফতার

মাইজভাণ্ডারী একাডেমির ১৬তম শিশু-কিশোর সমাবেশে বক্তারা শিশু-কিশোরদের কোমল প্রাণে ন্যায়নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial