রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি  গঠন সম্পন্ন হল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: 

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাচনে মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর বরেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৪৭জন সদস্যের মধ্যে ৪৬ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে সভাপতি পদে মেহেদী হাসান শ্যামল পেয়েছেন ২৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিবিসি নিউজের সৌরভ হাবিব পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মোস্তাফিজুর রহমান রাসেল পেয়েছেন ১৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে ২৭ ভোট পেয়ে আরটিভির আমির ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে এখন টেলিভিশনের রায়হানুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাছরাঙা টেলিভিশনের মাহফুজুর রহমান রুবেল এবং সদস্য পদে ৩৩ ভোট পেয়ে চ্যানেল আইয়ের মোস্তাফিজুর রহমান সোহান ও ২৩ ভোট পেয়ে সময় টেলিভিশনের শাহীন আলম নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুস্তাফিজুর রহমান খান আলম ফলাফল ঘোষণা করেন। এসময় অপর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটি ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

জীবাশ্ম জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা বদলের দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

ছাত্র আন্দোলনে গুলি চালানো কে এই মাদকাসক্ত এস আই সোহাগ

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে ভরে গেছে আমের মুকুল

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জলাশয় ভরাটে বিএডিসির কার্যক্রম অবৈধ: হাইকোর্ট

মাদকসহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিলেন বোয়ালিয়া থানা পুলিশ 

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রাজশাহীতে দিনের আলোয় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ‘২৪ ঘণ্টায় উধাও’ করার হুমকি!

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial