নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার এস আই প্রতাব মাদকসহ ৪ জনকে আটক করে অর্থের বিনিময়ে ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
৫ ফেব্রুয়ারী (সোমবার) রাতে বোয়ালিয়া থানার সোর্স আলিমের জানতে পারে সপুরা শালবাগানে মাদকের লেনদেন হতে পারে। সেখানে সর্বপ্রথম আলিম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মাদক কারবারিদেরকে থামিয়ে রাখে। পরে বলে থানার এসআই প্রতাপ ও তার ফোর্স এসে ঘটনাস্থল থেকে থেকে ট্যাপান্টাডল ও হেরোইনসহ চারজনকে আটক করেন ।
আটকরা হলেন, সরুজ, রাকিব, কাফি, সাব্বির।
সুরুজকে ট্যাপান্টাডল দিয়ে চালান করলেও বাকী তিন জনকে ছেড়ে দেওয়া হয় রাত ১২টার পর । এস আই প্রতাব ও সঙ্গীয় ফোর্স উক্ত চার মাদক কারবারিকে ঘটনাস্থলে রফাদফা করার চেষ্টায় ব্যর্থ হয়ে থানায় নিয়ে তিনজনের নিকট থেকে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
গোপনে কথা বলতে গিয়ে ছাড়া পাওয়া ব্যক্তিরা বলেন টাকা দিয়ে ছাড়া পেয়েছি। তবে থানা পুলিশের এস আই প্রতাব বলছেন অন্য কথা। তিনি বলেন, একজন মাদক কারবারিকে ধরা হয়েছিলো। বাকী তিনজনের দুজন সাক্ষী ও একজন সোর্স ছিলো। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, আমার জানামতে তারা সোর্স ছিল তাই ছেড়ে দেওয়া হয়েছে। সোর্স হিসেবে কাজ করেছে আলিম এই প্রশ্ন করাই উনি বলেন এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আপনি নিউজ করার থাকলে করেন।



















