রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, সড়ক অবরোধ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিহাব আহম্মেদের বহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রচারণা শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার সময় দুর্বৃত্তদের একটি দল হঠাৎ করে তার গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এতে প্রার্থীর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার ঘটনায় শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সমর্থকরা বুড়িমারী-পাটগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সড়ক অবরোধ করা হলে মহাসড়কের দুই পাশে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাতীবান্ধা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।
এ বিষয়ে আহত প্রার্থী শিহাব আহম্মেদ বলেন, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের ও কর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটাররাও কেন্দ্রে যেতে ভয় পেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

চলতি বছরেই বিএনপির জাতীয় সম্মেলন মির্জা ফখরুল

সম্প্রীতি, ঐক্য ও ইতিবাচক রাজনীতির আহ্বান সৈকত পারভেজের

ঝিনাইদহে বিএনপি জামায়াত সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত অন্তত ১০

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

মাদারীপুরে এতিম ভাতিজার ৫১ লক্ষ টাকা আত্মসাৎ করে জেল হাজতে চাচা

অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও অ্যালেক্স’র যৌথ মেডিকেল ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত

মোহনপুরে মদ পানে ৪জন নিহত ঘটনায় তদন্তে এএসপি  

হারানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল মতিহার থানা পুলিশ

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial