রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপির নতুন মুখপাত্র হলেন পুলিশ সুপার গাজিউর রহমান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৫, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সুপার গাজিউর রহমান। তিনি বর্তমানে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) তিনি আরএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

 

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যকার সুসম্পর্ক আরও দৃঢ় করতে পারবো বলে বিশ্বাস করি।”

 

পুলিশ সুপার গাজিউর রহমান ২৯তম বিসিএসের মাধ্যমে ২০১১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ পেশাগত জীবনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি এর আগে বগুড়া ও নওগাঁ জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র হিসেবে প্রায় ৮ বছর দায়িত্ব পালন করেন। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

 

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত ও পেশাদার সম্পর্ক গড়ে তুলতে সদা সচেষ্ট এই কর্মকর্তা রাজশাহীতেও একই ধরনের আন্তরিকতা ও উন্মুক্ত যোগাযোগের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিডিয়া শাখার মাধ্যমে আরএমপি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আরও গতিশীল, সময়োপযোগী ও তথ্যভিত্তিক সংযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দালাল যখন অফিস পরিচালনা করবে জনগণ তখন চরম ভোগান্তিতে পড়বেই

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

আইন অমান্য করে পুকুর খননের লিস্টের টপ রাজশাহীর বাঘা

সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা

গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, পৌরসভায় ১৪৪ ধারা জারি

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

চন্দ্রিমা থানাধীন এলাকায় নিজ উদ্যোগে লাইট লাগিয়ে আলো ফিরিয়ে আনলেন যুবনেতা মানিক

রাজশাহী-৫ আসনে দুই উপজেলায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial