রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১০ মার্চ ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১০, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: 

চট্টগ্রামের নাগরিক আন্দোলনের ও দাবি আদায়ের একমাত্র সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা আসন্ন পবিত্র রমজান মাসে চট্টগ্রামে সর্বত্র নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ বিচ্ছিন্নকরণ অভিযান বন্ধ রাখতে হবে। মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও সিয়াম সাধনা যথাযথভাবে পালন করতে যেন বেগ ও ভোগান্তি পেতে না হয় সেদিকে সজাগ থাকতে হবে। সারা বছর ধরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবৈধ সংযোগ ও বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করলেও পবিত্র রমজান মাসে এ সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে।

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিনের নেতৃত্বে আজ ১০ মার্চ রবিবার দুপুরে নগরের ষোলশহরস্হ কেজিডিএল এর প্রধান কার্যালয়ে কোম্পানির মহাব্যবস্হাপক ( অপারেশন ) প্রকৌশলী মো : আমিনুর রহমান ও মহাব্যবস্হাপক ( প্রশাসন) মো জসিম উদ্দিন হায়দার এর সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান, সাংগঠনিক সম্পাদক মো : মনছুর আলম, ফোরামের নেতা স ম জিয়াউর রহমান, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মাসুদ খান, মো : দিদারুল ইসলাম, এনামুল হক রাশেদী, মোহাম্মদ নুর, সজিব ওয়াজেদ নিরব প্রমুখ।

মতবিনিময়কালে মহাব্যবস্হাপক ( অপারেশন) মো : আমিনুর রহমান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের কল্যাণ ও অধিকারের কথা মাথায় নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। তিনি আরও বলেন, চট্টগ্রামে গ্যাসের চাহিদার তুলনায় সংকট রয়েছে, এরপরও সুষম বন্টনের মাধ্যমে সকলকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কেজিডিএল চেষ্টা করবে আসন্ন রমজানে সাধারণ মানুষ ও মুসল্লীরা যেন ভোগান্তিতে না সেদিকে সজাগ থাকবে।

মতবিনিময়কালে মহাব্যবস্হাপক ( প্রশাসন) মো : জসিম উদ্দিন হায়দার বলেন, কেজিডিএল চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করছেন। চট্টগ্রামের নাগরিকদের যেন কোন ধরনের সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী সিটি হাট: বেপরোয়া চাঁদাবাজিতে পশুবাহী ট্রাকের চালকেরা দিশেহারা

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

কাটাখালী থানার পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৪

তরুণদের আশা-ভরসার নাম পলাশ—জন্মদিনে শুভেচ্ছার জোয়ার

রাসিক প্রশাসকের সঙ্গে মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাঘা উপজেলা সমবায় সমিতির দুই অফিস সহকারী কোকেনসহ আটক ৩, ডিলার পলাতক

১ কোটি ৬৫ লাখ কৃষক পাবেন ‘কৃষক কার্ড’, মিলবে ভর্তুকি-ঋণসহ নানা সুবিধা

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial