রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা ও হেরোইন উদ্ধার; গ্রেপ্তার ৪

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৩, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার ও শাহমখদুম থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরএমপি’র কর্ণহার থানা পুলিশ ১৮০ গ্রাম গাঁজাসহ তিন ব্যক্তিকে ও শাহমখদুম থানা পুলিশ সোয়া ৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ মোস্তফা আলম (৪২), মো: মিলন (৪০) ও মোহাম্মদ রায়হান আলী (৩০)। মোস্তফা জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পিংনা গ্রামের মৃত আজগর আলীর ছেলে, মিলন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বারুইপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও রায়হান একই এলাকার মৃত সোবহানের ছেলে।

শাহমখদুম থানার অভিযান গ্রেপ্তারকৃত আসামি।
শাহমখদুম থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: ইয়াসিন আলী তুফান রাজশাহী মহাগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়ার মো: আব্দুল সোবহানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কর্ণহার থানাধীন বারুইপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ১০ টায় কর্ণহার থানাধীন বারুইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এর আগে শাহমখদুম থানা পুলিশের একটি টিম গতকাল ২২শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল ৩ টায় শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইয়াসিন আলী তুফানকে সোয়া ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার ও শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

দায়িত্ব নিয়েই রিটনের চমক: রাসিক কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার উদ্ধার; গ্রেফতার ৪

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে জনগণের ভূমি স্মার্ট করার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial