রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী আটক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ

 

মোঃঅপুশাহ্, দিনাজপুর:

 

দিনাজপুরের খানসামায় দুই মাদকসেবী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চৌকস সদস্যদের হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন।

 

গ্রেফতার দুই মাদকসেবী হলেন উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের দেউলগাঁও জুগী পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০)। এসময় তাদের কাছে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

 

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিমের সদস্যরা ঐ এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

 

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: হাসিবুল হাসান বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা শেষে রবিবার দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, আটক দুইজনকে মাদক সেবনের দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা চান এই ইউএনও।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই টেক্সটাইল মিলকে জরিমানা 

বায়ুদূষণে ১১০ শহরের মধ্যে ঢাকা আজ শীর্ষে, মান ‘খুবই অস্বাস্থ্যকর’

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

কাটাখালী থানার অভিযানে পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফ্যাসিবাদী কায়দায় জুলাই যোদ্ধাদের ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভাষ্য ‘ডাকাতির প্রস্তুতি’

রাজশাহী দূর্গাপুরে কিশোর- কিশোরী ক্লাবের টাকা আত্মসাৎ এর অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial