রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাগমারায় ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, হতদরিদ্রকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

রাজশাহীর বাগমারায় ভিজিএফের চাল না পাওয়াকে কেন্দ্র করে শ্লোগান দেওয়ায় এক হতদরিদ্র ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার (১৫ মার্চ) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক ভুক্তভোগী সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মেরে তাড়িয়ে দেন। সিরাজুল ইসলামের বাড়ি পৌরসভার বিলবাড়ি মহল্লায়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আবদুর রাজ্জাক কিল-ঘুষি মারতে থাকলে সিরাজুল ইসলাম সরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি দৌড়ে সরে যান। এ সময় তার হাতে একটি খালি বস্তা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ জনের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের পরামর্শে সুবিধাভোগীদের তালিকা করা হয়। সকাল থেকে ভবানীগঞ্জের আলুহাটায় চাল বিতরণ চলছিল। তবে তালিকায় নাম না থাকায় অনেক হতদরিদ্র মানুষ চাল পাননি।
পরে চাল না পাওয়া কয়েকজন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়ার সঙ্গে কথা বলতে পৌরসভায় যান। এ সময় পৌরসভার সামনে কিছু লোক শ্লোগান দিতে থাকলে সিরাজুল ইসলামকে মারধর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার প্রতিবাদে পরে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক বলেন, অসহায় মানুষ চাল না পাওয়ার বিষয়টি প্রশাসনকে জানাতে গেলে সেখানে থাকা বিএনপির লোকজন তাদের ধাক্কা দিয়ে বের করে দেন। এ সময় একজনকে মারধরও করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, তিনি নিজেই সিরাজুল ইসলামকে চাল দেওয়ার জন্য স্লিপ দিয়েছিলেন। পরে সিরাজুল জামায়াতের লোকজনের সঙ্গে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে শ্লোগান দিলে তিনি ক্ষুব্ধ হন।
এ বিষয়ে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়া বলেন, স্থানীয় নেতাদের পরামর্শে তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। মারধরের বিষয়টি তিনি শুনেছেন, তবে কেন এমন ঘটনা ঘটেছে তা জানা নেই।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অসাধু মিডিয়া কর্মীর তোপের মুখে গোদাগাড়ী থানার পুলিশ

দিল্লির কোন গোলামকে আর রাজত্ব করতে দেওয়া হবে না : রিজভী

বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

নির্বাচন উপলক্ষে সারাদেশের সাংবাদিক সহকর্মীদের প্রতি জরুরি দিকনির্দেশনা

আবারো হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলো আরএমপি

নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

রাজশাহীর পদ্মা নদীতে ভাসছিল গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

১১ দলীয় জোটের জনসভা ঘিরে রাজশাহীতে রাজনৈতিক চাঙাভাব, প্রস্তুতি শেষ পর্যায়ে

মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের জনসভা: উত্তরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial