রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাসিকের প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজুর রহমান রিটন

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
রোববার (১৫ মার্চ) ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন তিনি।
যোগদানের পর নবনিযুক্ত অন্যান্য সিটি প্রশাসকদের সঙ্গে মাহফুজুর রহমান রিটন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিনি রাজশাহীকে একটি জনবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। নাগরিক সেবা নিশ্চিত করা, মশা দমন কার্যক্রম জোরদার করা, ক্লিন সিটি ও গ্রিন সিটির মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং বিশ্বমানের একটি আধুনিক নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৮ বছর বয়সী এই বিএনপি নেতাকে রাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
জানা গেছে, সোমবার (১৬ মার্চ) বেলা ২টার দিকে রাজশাহী নগর ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে এই নিয়োগকে ঘিরে রাজশাহী মহানগরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় নতুন গতি আসবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

চট্টগ্রামে জোড়া খুনের নেপথ্যে রহস্য

বোয়ালিয়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাথেরোর মৃত্যু রহস্য সুষ্ঠু তদন্ত করে তুলে ধরার দাবি 

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা উদ্ধার; গ্রেপ্তার ১

রমজানজুড়ে স্কুল বন্ধ: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রাবির দুই সাবেক সমন্বয়কের পদত্যাগ

নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial