রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

আরএমপি ডিবি’র অভিযানে ২৫ টি গাঁজার গাছ উদ্ধার; গ্রেপ্তার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৪, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ টি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: মিঠু মিয়া (৫২) গাইবান্ধা জেলার সদর থানার কুপতালা এলাকার মৃত সাদা মিয়ার ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ ভোর ৫:১০টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার বুলনপুর এলাকায় এক ব্যক্তি গোপনে ইটের প্রাচীর দিয়ে জমিতে বিভিন্ন শাক-সবজি ও কলা গাছ চাষের পাশাপাশি কৌশলে গাঁজার চাষাবাদ করে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ভোর ৫:২৫ টায় রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিঠুকে গ্রেপ্তার করে। এসময় ২৫টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

পবা থানার অভিযানে ৯ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাবি প্রেসক্লাবের

শিবগঞ্জে বঙ্গবন্ধু প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

যে ছেলেকে মানুষ করেছেন, সেই ছেলের হাতেই বাবার মৃত্যু!

আরএমপি ডিবি’র অভিযানে ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে সূর্যগিরি আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ

Internationale Casino’s: Alles Wat Je Moet Weten Over Internationale Gokplatforms

Internationale Casino’s: Alles Wat Je Moet Weten Over Internationale Gokplatforms

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial