রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাবি প্রেসক্লাবের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ

 

 

রাবি প্রতিনিধি :

পাকিস্তানি হানাদার বাহিনীর গুলি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে শহীদ শামসুজ্জোহা

১৯৬৯ সালে বুক পেতে দেওয়ার দিন আজ। সেই শহীদ জোহার স্মরণে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সদস্যরা।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শহীদ শাসসুজ্জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ কর হয়।

 

এসময় প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে ড. জোহা স্যারকে বাদ দিয়ে লেখা যাবে না। তিনি ছিলেন শিক্ষার্থীদের অনুপ্রেরণা। তিনি শিক্ষার্থীদের শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। তার অনুপ্রেরণায় ভবিষ্যতের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল বলেন, জোহা স্যার প্রাণ দেওয়ার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। ১৮ই ফেব্রুয়ারিকে জাতীয়করণ না করা জাতির জন্য এক চরম ব্যর্থতা। এই বৈষম্যহীন বাংলাদেশে এটাও চরম বৈষম্য বলে আমি মনে করি। আমাদের কলম নামক অস্ত্রের মাধ্যমে এ দিবসকে জাতীয়করণ করার জন্য জাতির কাছে তা তুলে ধরতে বদ্ধপরিকর। জোহা স্যারের প্রয়াণকে বৃথা যেতে দিবো না। এর জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

শামসুজোহা স্যারের ইতিহাস উল্লেখ করে

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিন বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্ররা যখন ১৪৪ ধারা ভঙ্গ করে মাঠে নামে তখন পাক সেনারা ছাত্রদের উপর হামলা চালায়৷ আহত শিক্ষার্থীদের রক্তমাখা টিশার্ট হাতে নিয়ে তৎকালীন প্রক্টর শামসুজ্জো স্যার বলেছিলেন, “আমার ছাত্রদের রক্তে আমি উজ্জীবিত, দ্বিতীয়বার তাদের গায়ে গুলি লাগার আগে যেন তা আমার গায়ে বিঁধে”

এবং পরবর্তীতে তিনি পাক সেনাদের গুলিতেই নিহত হয়। জোহা স্যার জুলাই আন্দোলনে রাবি শিক্ষার্থীদের কাছে এক অনুপ্রেরণার নাম। ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করার জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানান তিনি।

 

সময় উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, রাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের সহ-সম্পাদক মৌসুমী নাসরিন।

 

এর আগে ৮টা থেকে সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা উত্তোলন করে প্রশাসন ভবন ছাত্র-উপদেষ্টা দপ্তর,আবাসিক হল প্রশাসন ও অন্যান্য ভবন নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নিজাম আলীর গ্রেপ্তার ‘অন্যায়’—মুক্তির দাবিতে মহানগর যুবদলের প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি

রাউজানে মোবাইল মিল্কিং মেশিন ও সাইলেজ নির্মাণের উপকরণ বিতরণ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১৩তম সভা

এনবিআইইউ সিন্ডিকেট সভায় একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জোরকরে চেয়ারম্যানকে পদত্যাগপত্রে স্বাক্ষর, সংবাদ সম্মেলনে অভিযোগ 

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

প্রেতাত্মাদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হাসিনা : গোলাম পরওয়ার

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাতের অন্ধকারে রাজশাহী ছেয়ে গেল রহস্যময় পোস্টারে — টার্গেট খোদ পুলিশ!

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial