রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৬, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া মডেল থানার পবা মিলপাড়া এলাকার অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আব্দুস সালাম বাবু (৪৮), মো: ইয়াহিয়া আলমগীর শিমুল (৪২), মো: সোহেল রানা (৩৮), মোঃ লুকু (৪২), মোঃ আসারুল (৩৬) ও মো: টুটুল (২৪)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার পবা মিলপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: শাহ আলী মিয়া ও তাঁর টিম গতকাল রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার পবা মিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জর নাচোলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালে রিকশাচালকদের মাঝে ছাত্রনেতা মাসুমের রেইনকোট বিতরণ

তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে যুবদল ও কোকো ক্রীড়া পরিষদের শুভেচ্ছা মিছিল

চুয়েটের দ্বিতীয় প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

রাজশাহীতে বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে বিপাকে চিকিৎসক 

তেল সংকটে ভোগান্তি, রাজশাহীতে বিআরটিসি বাসে তেল পাচারের অভিযোগ

বিশ্বমানের আলেম-হাফেজ তৈরীতে তানযীমুল উম্মাহ মাদরাসায় পড়ানোর আহ্বান

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে মাঠে রাসিক প্রশাসক: ৭ দিনের আল্টিমেটাম ঠিকাদারকে

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial