রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঈদ উপলক্ষে রাজশাহীতে ১,২৩৭ পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদান বিতরণ করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রতিটি কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
প্রথমবারের মতো এ ধরনের ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা।
অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যারা নিরলসভাবে কাজ করেন, তাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়নে কাজ শুরু হয়েছে এবং রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি জানান, নগরীর চলমান ও অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করা হবে। নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীর শহীদদের স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্নকর্মীরা। কর্মী রাজিবুল ইসলাম বলেন, চাকরি জীবনে এই প্রথম এমন অনুদান পেয়েছেন। অন্য কর্মীরাও জানান, এ উপহারে তারা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন এবং কাজে আরও উৎসাহ পাবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে চাঞ্চল্যকর কোকেন মামলা : অন্তবর্তীকালীন সরকারের কাছে সুবিচার দাবি 

রামগঞ্জে শাহদাত হোসেনের কঠোর হুশিয়ারি: “আমি সবচেয়ে প্রভাবশালী, অপ্রাসঙ্গিক নাম নয়”

মাদকসহ রাজশাহী মহানগরীর বহরমপুরের কুখ্যাত মাদক কারবারি রাব্বি খাঁ আটক

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৪ উদযাপন 

রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

হাসিনার পেতাত্মা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার রত্না রায়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial