রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাদকসহ রাজশাহী মহানগরীর বহরমপুরের কুখ্যাত মাদক কারবারি রাব্বি খাঁ আটক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকার মাদক কারবারি পরিবারের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাব্বি খাঁকে ১০০ পিচ ইয়াবাসহ আটক করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর আরেক অভিযানে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুবেল (২২) নামে আরেকজন মাদক কারবারিকে আটক করা হয়।

২৬ এপ্রিল বিকাল ৫ টা ও ওই দিন রাত ১০ টায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার ও ডিবি পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বহরমপুর এলাকার খোরশেদ আলী খোকনের ছেলে রাব্বি খাঁ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। খোকনের ভাই সেন্টু ও মিতা ওই এলাকার কুখ্যাত মাদক কারবারি। এর আগে তাদের মাদক ব্যবসা নিয়ে বহু পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসনে নজরদারিতে পড়েন তাঁরা। তাঁদের নামে রয়েছে ডজনখানেক মামলা। অদৃশ্য এক গডফাদারের ছত্রছায়ায় তারা এসব মাদক কারবারি পরিচালনা করছে বলে স্থায়ী অনেক সুত্র নিশ্চিত করেন।

অপর অভিযানে আটক রুবেল ইসলাম (২২) দামকুড়া থানার ফেরতাপাড়া (ধুতরাবন) এলাকার মো: জাহাঙ্গীর আলমের

ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর র্সাবিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার সোনাদিঘী মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: লোকমান হোসাইন ও তার

টিম বিকাল ৫ টায় বোয়ালিয়া থানার সোনাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাব্বিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

অপরদিকে রাত পৌনে ১০ টায় ডিবি পুলিশের অপর টিম গোপন সংবাদের মাধ্যমে

জানতে পাড়ে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক ব্যাক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট

বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: সালেকুর রহমান ও তার টিম রাত ১০ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুবেলকে ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, উক্ত ইয়াবা ও ট্যাপেন্টাডল গুলো বিক্রয়ের জন্য তাদের কাছে রেখেছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদী কায়দায় জুলাই যোদ্ধাদের ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভাষ্য ‘ডাকাতির প্রস্তুতি’

রাজশাহীতে চাঞ্চল্যকর সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজশাহী মহানগরীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়ন করছে আরএমপি

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

নোয়াখালীতে ভোটের রাতে দলবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে রিকশায় চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

পদবি বদলেছে, অভ্যাস নয়—প্রটোকল ছেড়ে রিকশায় শহর ঘুরছেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ দখল নিয়ে দুই পক্ষের লীলাখেলা

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আ. লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন চট্টগ্রামের তিনজন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial