রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরী’র কাটাখালী থানার চৌমহনী বাজারে অভিযান পরিচালনা করে ৪২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: রফিকুল ইসলাম(৫০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্ব পাড়ার মৃত হারেজ মণ্ডলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ(৩১ মার্চ দিবাগত) রাতে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল কাটাখালী থানার চৌমহনী বাজারে হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম রাত ২ টায় কাটাখালী থানার কাপাসিয়া চৌমহনী বাজারে অভিযান পরিচালনা করে আসামি রফিকুলকে ৪২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি রফিকুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রশিদে ১০, আদায় ২০! তাহেরপুর হাটে খাজনা কেলেঙ্কারির অভিযোগ

সিলেট নগরীকে রাজশাহীর মতো করে সাজাতে চাই: সিসিক মেয়র

খুনি হাসিনার প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু – রবি

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

চট্টগ্রাম কলেজ ছাত্র লীগের সমাবেশ ও মিছিল 

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহীতে যুবদলের মশক নিধন , পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

টাকা খেয়ে ভাতা, প্রকল্পে লুটপাট: চেয়ারম্যানের বিরুদ্ধে জোরালো অভিযোগ

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial