রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথ্যপ্রাপ্তি, অভিযোগ ও সেবা সহজীকরণের লক্ষ্যে প্রথমবারের মত চালু করল তথ্য ও সেবা কেন্দ্র।

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ টায় আরএমপি সদর দপ্তরে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তথ্য কেন্দ্রের হট লাইন নম্বর থেকে পুলিশের বিভিন্ন সেবা পাবেন নাগরিকরা। এছাড়াও দুটি ই-মেইল সংযোজন করা হয়েছে। যেকোনো তথ্য, অভিযোগ কিংবা জরুরি সেবা নিতে পারবে এ তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে।

তথ্য প্রযুক্তির যুগে আরএমপি রাজশাহী মহানগরবাসীকে সেবা দিতে এ সেবা কার্যক্রমকে নগরবাসী ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ঘরে বসেই নানা ধরনের পুলিশি সেবাদানের এই কার্যক্রম পুলিশের ওপর জনগণের আস্থা আরও বাড়াবে।

পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পর হতেই পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় কত সহজে পৌঁছানো যায় সেই চেষ্টায় করছেন। তার এই চেষ্টার অংশ হিসেবে আরএমপিতে প্রথমবারের মত চালু করলে তথ্য ও সেবা কেন্দ্র। আরএমপি তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯), ই-মেইল: pcrmp@gmail.com, rmpcommissioner@gmail.com.-

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো চিফ ও রিপোর্টারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ক্যামেরা পার্সোনেল, অনলাইন টিভি এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে পথচারীদের মাঝে শিমুলের ইফতার বিতরণ

মোবাইল নিষেধাজ্ঞার পর মর্মান্তিক ট্র্যাজেডি: তিন বোনের আত্মহত্যা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

রাজশাহীতে নদী সমাবেশ: নদীকে ‘খাল’ আখ্যা দেয়ার প্রবণতা বন্ধের দাবি

মতিহার থানার সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া দুই শিশু

পুলিশ লাইন্স মাঠে জমজমাট কাবাডি ফাইনাল, চ্যাম্পিয়ন রাজশাহী জেলা

ঝিনাইদহে বিএনপি জামায়াত সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত অন্তত ১০

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার। ফাইল ছবি

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহী মহানগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial