রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ

 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

গ্রেফতারকৃত আসামিরা এলাকার একটি কুখ্যাত কিশোর গ্যাং গ্রæপের সদস্য। উক্ত গ্যাং এর সদস্যরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ শোডাউন দিত। ২৬/০২/২০২৪ তারিখ দিবাগত রাতে মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় র‌্যাব এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করার সময় গভীর রাতে শিবতলা মোড় বেলতলা মসজিদ সংলগ্ন এলাকায় উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনের সরঞ্জামাদিসহ মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং গ্রæপের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

২৭ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা মোড় বেলতলা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ০৪ জন সক্রিয় সদস্য যথাক্রমে ১। মোঃ পাভেল আলী (২৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মোছাঃ রুবি বেগম,২। মোঃ হামিম ওরফে সালমান (২৯), পিতা- মোঃ খায়রুল ইসলাম, মাতা-মোছাঃ নার্গিস, উভয় সাং- পিটিআই বস্তি, ৩। মোঃ সেলিম (২৭), পিতা- মৃত আয়নাল হক, মাতা- লতিফা বেগম, সাং- মসজিদ পাড়া, ৪। শ্রী কার্তিক কর্মকার(৩০), পিতা- মৃত অনিল কর্মকার, মাতা-অঞ্জনা কর্মকার, সাং- শিবতলা মালোপাড়া, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ’দেরকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।

 

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সেবার টেবিলে রাকাব ব্যবস্থাপকের ‘বিলাসী ঘুম

রাজশাহীতে রথ ঘুরতেই শুরু ‘চাঁদার রথ’ — স্বচ্ছ টাওয়ার থেকে সাগরপাড়া, লাখ টাকার খেলা

রাজশাহীর নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাথাচাড়া প্রতিহত করতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

খানসামায় জুয়া খেলার অপরাধে আটক ৪

বাহারি নামের বৈচিত্র্যময় পিঠায় চলছে উৎসব

বৃক্ষ হত্যা বন্ধে আইন চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মিয়ানমারের সাগাইং-এ চলছে ভয়াবহ যুদ্ধ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial