রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৩০, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ এলাকাবাসী অভিযোগ করে বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান শেখ এন্টারপ্রাইজ কোনো রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করেই খাল খনন করছেন। মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে প্রভাবশালী ব্যক্তিদের জমি বাঁচাতে খালের দিকও পরিবর্তন করে ফেলছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী।

 

কান্দাইল গ্রামের অধিবাসী ইব্রাহিম শেখের পুত্র মিলন শেখ বলেন, নদীর জমি রেখে আমার ব্যক্তিগত জমি তারা কেটে ফেলেছে। আমি এর প্রতিবাদ করেও কোনো ফল পাইনি। মোখিকভাবে কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও তারা আমার কথা কর্ণপাত করেন নাই। তারা বলেছেন আপনার জমি কাটি নাই। অথচ সিএস থেকে শুরু করে সমস্ত রেকর্ডে আমাদের জমি আছে। আমি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জমি মাপজোখ করে জমির সীমানা নির্ধারণ করি। কিন্তু তারা জোর করেই আমার জমি খালের মধ্যে নিয়ে নিয়েছে। আমি তদন্ত সাপেক্ষে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাই। স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, খালের নিজস্ব নকশা বাদ দিয়ে তারা একটি পুকুর মালিকের পুকুর বাঁচাতে মনগড়াভাবে কাজ করছেন।

স্থানীয়রা সঠিকভাবে কাজ করতে বললে তারা জনগনকে হাইকোর্ট দেখিয়ে দিচ্ছেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম মাষ্টার বলেন, সরকার কৃষক বাচাও কর্মসূচির আওতায় সকল খাল পুনঃখনন করছেন। কিন্ত এই খাল অনিয়মতান্ত্রিকভাবে কাটা হচ্ছে। একটু বৃষ্টি হলেই খালের সমস্ত মাটি ধসে পড়ে যাবে। তখন খাল খননের প্রকৃত সুবিধা থেকে কৃষকরা বঞ্চিত হবে। ৬ নং চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, খালের ডিজাইন যেভাবে আছে সেভাবেই খাল খনন করতে হবে। কারো ব্যক্তি স্বার্থে খালের দিক পরিবর্তন করা যাবে না। জলাবদ্ধতা থেকে বাঁচার এই খাল খনন করা হচ্ছে। কিন্তু দুইজন বিএনপি নেতার পুকুর বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কতৃর্পক্ষ। তারা খালের দিকও পরিবর্তন করছেন।

স্থানীয়রা এমন অভিযোগ করলে আমি উর্দ্ধতন কতৃর্পক্ষের সাথে আলোচনা করেছি। অবিলম্বে অনিয়ম বন্ধ করে নিয়মতান্ত্রিকভাবে খাল খনন করতে হবে। এ বিষয়ে বিএডিসি সহকারি প্রকৌশলী সাইদুর রহমান অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, মির্জা মাহমুদ খাল খননে কোনো অনিয়ম হচ্ছে না। নিয়মতান্ত্রিকভাবেই কাজ চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পানের বরজ ভস্মিভূত,নিঃস্ব ৮০ জন পানচাষী

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাবেক অধ‍্যক্ষ ও গর্ভনিং বডির সভাপতির কারসাজি রুখে দিল সচেতন এলাকাবাসী

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

নগরীর আসকার দীঘির পাড়সহ চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধের দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

রামেকে হামের উপসর্গে রোগীর চাপ বাড়ছেই, চিকিৎসাধীন ১৩২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial