রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

কাটাখালী সীমান্তে মাদকের চালান ভেস্তে দিল বিজিবি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৬৫ বোতল ভারতীয় মদ।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারের চেষ্টা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে শাহাপুর বিওপি’র একটি টহল দল কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকায় গম ক্ষেতে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর এক মাদক কারবারীকে গম ক্ষেতের দিকে আসতে দেখে তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ESKUF সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রাতে আনুমানিক ৪টা ৩০ মিনিটে খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি আমবাগানে সন্দেহজনক চলাচল টের পেয়ে বিজিবি সদস্যরা অগ্রসর হলে পাচারকারীরা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা তল্লাশি করে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে বলে ব্যাটালিয়ন সূত্রে নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নৌকার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

২০ জন, ১১ মহল্লা, একটাই ব্যবসা — মাদক! গোদাগাড়ীর ভয়ংকর চিত্র

চীন আনছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

পুলিশের প্রতিহিংসায় রাজশাহীতে এখন বলির পাঠা সাংবাদিকরা

রাজশাহী দূর্গাপুরে কিশোর- কিশোরী ক্লাবের টাকা আত্মসাৎ এর অভিযোগ

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

টিকটকার রাজিয়া আইডি বটতলার মাদকের ‘গডফাদার’- আড়ালে থেকে চালাচ্ছে মাদক সাম্রাজ্য

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে পায়ুপথে লুকানো ৫৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

বিএনপির আউয়াল কে টাকা দিলেই মিলবে পুকুর খননের অনুমতি 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial