রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চট্টগ্রামে শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতন : অভিযুক্ত নির্যাতনকারি আটক 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১২:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি : 

চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় ১২ বছর বয়সী এক শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় করা মামলায় মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি লোহার শিকও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জাহেদ উল্লাহ বিন খালেদ (৪২) চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির সাহাবউদ্দিনের ছেলে।

গতকাল ২০ ফেব্রুয়ারি রাতে আসকার দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, লালখান বাজারে বিরিয়ানি এক্সপ্রেস নামে একটি রেস্টুরেন্টের নিচতলায় আব্দুর রহিম শান্ত (১২) কাজের ফাঁকে দাঁত দিয়ে নখ কাটতে থাকে। তখন জাহেদ উল্লাহ বিন খালেদ তাকে গালিগালাজ করে। একপর্যায়ে তার হাতে থাকা লোহার শিক পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে শিশুটি আহত হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, এ ঘটনায় গতকাল শিশুটির মা নার্গিস বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসকার দীঘির পাড় এলাকা থেকে অভিযুক্ত জাহেদ উল্লাহ বিন খালেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি লোহার শিক উদ্ধার করা হয়। শিশুটি মাসিক ৩ হাজার টাকা বেতনে লালখান বাজারের বিরিয়ানি এক্সপ্রেসে চাকরি করতো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

জিয়া সাংস্কৃতিক সংগঠনের রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চুয়েটের দ্বিতীয় প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাবি প্রেসক্লাবের

ওমর ফারুক হত্যাকাণ্ড সভ্যতার লজ্জা, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন : অধিকারকর্মী শামীউল আলীম শাওন

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

বেতন কমিয়ে অর্ধেক, সাত মাস ধরে নেই পরিশোধ—ক্ষোভ এনজিও কর্মীদের

নৌকা ডুবির পর বিএনপিতে ভিড়, দীর্ঘদিন পর রাজশাহী বিএনপিতে নতুন নেতৃত্ব

রাজশাহী সদর সার্কেল অফিসের কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ সুপার

বরগুনায় এনসিটিএফ এর এৈমাসিক সমন্বয়ে অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial