রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চারঘাটে ৬৮৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: 

রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা নামক এলাকায় অভিযান চালিয়ে ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ

এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সদস্যরা।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হায়দার আলী(৩২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা এলাকার

বাবুল শেখের ছেলে।

 

ঘটনার বিবরণে র‌্যাব-৫ জানায়, আজ বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা গ্রামস্থ নুরু বটতলার কাছে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উক্ত ঘটনাস্থল নুরু বটতলার অনুমান ৩০০ গজ পশ্চিমে পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই কয়েকজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা ৩ টি বস্তা ফেলে রেখে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‌্যাবের টিম একজনকে ঘটনাস্থলই আটক করে এবং অপর ২জন ব্যক্তি দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তার ভিতর থেকে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।

 

ধৃত আসামী জানায় যে, সে এবং পলাতক অজ্ঞাতনামা অপর ২জন আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার চারঘাট থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল ।

 

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

উত্তরবঙ্গে গণপরিবহন সচল রাখতে রাজশাহীতে পরিবহন নেতৃবৃন্দের জরুরি সভা অনুষ্ঠিত

পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা

তিন নেতার স্মরণে রাজশাহীতে ইফতার ও দোয়ার আয়োজন

রাজশাহীতে নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের শুভ উদ্বোধন 

রাজশাহীতে অভিনব কায়দায় অবৈধ লটারি বিক্রি, ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

নাটোরে মান সনদ ছাড়া দই ও মাঠা তৈরি : দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

রাজশাহীর বোয়ালিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বোয়ালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ৩০০ পিস

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial