রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নিজাম আলীর গ্রেপ্তার ‘অন্যায়’—মুক্তির দাবিতে মহানগর যুবদলের প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৭, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নিজাম আলীকে ‘অন্যায়ভাবে’ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর যুবদল। একই ঘটনায় তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মহানগর যুবদলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ড্রাইভার মিজানুর রহমান মিজান। কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই পুলিশ নিজাম আলীকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মামলার বাদী আবুল কাশেম টুলু নিজেই বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে স্পষ্টভাবে জানান—নিজাম আলী তার মামলার আসামি নন; বরং প্রকৃত আসামি মিজানুর রহমান মিজান। এরপরও যথাযথ তদন্ত ছাড়াই নিজাম আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী এবং উদ্বেগজনক।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিজাম আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিটি মহানগর যুবদলের দপ্তর-সংযুক্ত সদস্য মাসুদুল হক মৃধা মমিন স্বাক্ষরিত ও প্রেরিত।

এদিকে, রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিজাম আলীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত আসামিকে গ্রেপ্তার না করে একজন নির্দোষ ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিজাম আলীর মুক্তি দাবি করেন এবং বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের প্রত্যাহারের দাবি জানান।

একই দাবিতে পরবর্তীতে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। মহানগর যুবদলের নেতা ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

নেতৃবৃন্দ দ্রুত নিজাম আলীর মুক্তি এবং সংশ্লিষ্ট থানার ওসির প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ১৩১ ফ্লাইট বাতিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ 

বড়াইগ্রামে ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

রাজশাহীতে ৫ টাকায় খুশির হাট, ৫০০ মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

নগরে শিক্ষামন্ত্রী নওফেল’র পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

আগে বানাতো জামায়াত বিএনপি’ এখন বানায় আ’লীগ

রাজশাহী প্রেস ক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial