রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে ডা. অর্ণা জামান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৩০, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

রুকাইয়া চৌধুরী: তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। টানা দাবদাহে নাজেহাল অবস্থা কর্মজীবী ও সাধারণ মানুষের। এতে সব থেকে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হলেও মিলছে না কাজ। কিছুটা কাজ জুটলেও তীব্র রোদ আর গরমে কাজ করতে পারছে না শ্রমিকরা। এতে কাঙ্ক্ষিত যে আয় সেটি করতে পারছে না তারা। নুন আনতে পান্তা ফুরানো এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করেই মানবতার হাত বাড়িয়ে কয়েকদিনের খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

 

 

আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টায় ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে কয়েকদিনের খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। প্রতি জনকে দেওয়া হয়েছে ১ কেজি চিনি গুড়া চাল, ২ কেজি আঠাশ চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কজি লাচ্চা সামাই, ১ কেজি ময়দা , আধা কেজি খেজুর এবং ২ লিটার সয়াবিন তেল।

 

বর্তমান পরিস্থিতিতে এমন সহায়তা পেয়ে খুশি অসহায় খেটে খাওয়া মানুষেরা। নগরীর তেরোখাদিয়া থেকে আসা জুলেখা বেগম (৫৫)। হাত পেতেই চলে তার জীবন। তিনি জানান, এই তীব্র রোদে আমি বাড়ী থেকে বের হতে পারছি না। তাই আয়-রোজগার নেই। এক বেলা খাচ্ছি, আরেকবেলা নেই। স্থানীয় এক ছাত্রলীগ নেতার মাধ্যমে ডা. অর্ণা জামানের একটা স্লীপ পাই। তারপর এখানে আসার পর এতো কিছু পেয়ে খুব খুশি হয়েছি।

 

এদিকে রিকশাচালক রফিকুল ইসলাম (৪০) বলেন, এই তীব্র রোদে রিকশা চালাতে খুব কষ্ট হয়। আবার এই রোদের কারনে মানুষও খুব কম বের হচ্ছে। যার জন্য আমরা যাত্রী পাচ্ছি না। আয়-রোজগারও কমে গেছে। ঠিক এই সময় এতোগুলো সামগ্রী পাওয়ায় কয়েকদিন ভালোভাবে দিন কাটাতে পারব। এর জন্য ডা. অর্ণা জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

খাদ্য সামগ্রী বিতরণ শেষে ডা. অর্ণা জামান বলেন, রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমে যারা কষ্টে রয়েছে, বিশেষ করে যারা দিনমজুর ও খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং এই গরমে যারা কাজ করতে পারছে না, আয়-রোজকার কমে গেছে, সেই দিকটা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের পাশে দাড়ানোর জন্য আমার এই কার্যক্রম। এই রোদের মধ্যে অন্তত ২ দিন তারা বাড়ীতে থেকে আরামে এগুলো খেতে পারবে। আমরা দেখেছি অতিরিক্ত গরমে বিভিন্ন জায়গায় শরবত, স্যালাইন দেওয়া হচ্ছে কিন্তু আমি এই খাবারগুলো দেওয়ার মাধ্যমে আমার মনে হয় যে, ২ দিন অন্তত তারা বাড়ীতে থাকতে পারবে এবং হিট স্ট্রোকের যে ঝুকি সেটা নিয়ন্ত্রণ করা যাবে। আমি চেষ্টা করেছি মানুষকে সাধ্যমতো খাবার দেওয়ার এবং আমি মনে করি আমি সফল হয়েছি। আগামীতে এমন তীব্র তাপপ্রবাহ থাকলে আমি আবারও এমন উদ্যোগ গ্রহণ করবো।

 

তিনি আরো বলেন, এই আবহাওয়ায় আমরা যেনো কেও অসুস্থ হয়ে না পরি, তাই বাহিরের খাবার বর্জন করে বাড়ীর খাবার খাবো। হালকা পোশাক পরবো ও পানি জাতীয় জিনিস বেশি খাবো। কারন আমরা জানি এই আবহাওয়ায় অনেকে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বিশেষ করে শিশুরা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তাই আমাদের সচেতন থাকতে হবে। এজন্য আপনারা একটু সাবধানে থাকবেন।

 

ডা. অর্ণা জামান বলেন, আজকের এই আয়োজন আপনাদের জন্য। আপনাদের হাতে এই খাবারগুলো তুলে দিলে মনে হবে আমি আমার শহরের জন্য কিছু করতে পেরেছি। আমি প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে জানাবো আমাদের শহরের কথা, শহরের মানুষের কথা এবং আপনাদের জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করবো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের কাছে আতংকের নাম ছরোয়ার চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে উদ্ধার ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি

মাছ চুরি ও প্রতারণার মামলায় সরদার জান মোহাম্মদ আটক

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কোরবানির বর্জ্য রাখার জন্য এলাকা জুড়ে যুবনেতাদের পলিথিন বিতরণ

দিন দুপুরে পুলিশের হয়রানির শিকার ব্যবসিক ও তার কর্মচারীরা

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর জমকালো শুভ উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজা খুন, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial