রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

মোঃঅপুশাহ্, দিনাজপুর:  

 

দিনাজপুরের বীরগঞ্জে ছোট বোনের সাথে অভিমান করে তুহিন ইসলাম (১৪) নামের ৭ম শ্রেনীর ছাত্র আত্মহত্যা করেছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামে নানা মৃত তাজিমুদ্দীনের বাড়ীতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। তুহিন ইসলাম মরিচা ইউনিয়নের লোটন গ্রামের তাইজুল ইসলামের ছেলে এবং সে সাতখামার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র বলে জানায় তার স্বজনেরা।

মৃতের বাবা তাইজুল ইসলাম জানান, ছোট বোনের সাথে তরকারি নিয়ে অভিমান করে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি-২০২৪) দুপুর ১২ টার দিকে নিজ শয়ন ঘরের বাঁশের সরের সাথে কোমরের বেল্টের সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তুহিন ইসলাম। স্থানীয়রা জানান, ভাই বোনের মআন- অভিমানের এক পর্যায়ে তুহিন নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন জানতে পারে। সংবাদ পেয়ে দুপুর ১ টার দিকে বীরগঞ্জ থানার এসআই মিষ্টার আলী সহ সঙ্গীয় চৌকশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে মৃতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে রথ ঘুরতেই শুরু ‘চাঁদার রথ’ — স্বচ্ছ টাওয়ার থেকে সাগরপাড়া, লাখ টাকার খেলা

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার; গ্রেপ্তার ৪

১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন হুমকিতে রূপপুর প্রকল্প, হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু

রাজপাড়া থানায় দ্বি-বার্ষিক পরিদর্শনে আরএমপি কমিশনার ফয়েজুল কবির

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, মাজারদিয়াড় খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকের হাত ভেঙ্গে দিলেন পবা উপজেলার কথিত বিএনপি নেতা শরীফ

তিস্তার চরে ভূট্টার সমাহার কৃষকের মুখে হাসি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial